এক্সপ্লোর

Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা

Kalighat TMC Leader Pankaj Singh From Kalyani: নদিয়ার কল্যাণীতে প্রবল জনরোষের মুখে তৃণমূল নেতা।

নদিয়া: নদিয়ার কল্যাণীতে প্রবল জনরোষের মুখে তৃণমূল নেতা। আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে কাঁচরাপাড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান পঙ্কজ সিং-কে। স্থানীয় সূত্রে দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। গতরাতে কল্যাণীতে তৃণমূল নেতা ফিরেছেন, এই খবর ছড়াতেই লোকজন জড়ো হতে শুরু করে। ফ্ল্যাট থেকে তাঁকে কার্যত টেনে বের করে এনে মারধর করা হয়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে পরে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন, রথযাত্রায় ধান রোপণ করলেন মঠের মহারাজ, শ্রীরামকৃষ্ণের পারিবারিক স্মৃতিকে মনে রেখে এই প্রথা

কারও বিরুদ্ধে রয়েছে তোলাবাজির অভিযোগ। কারও বিরুদ্ধে রয়েছে প্রতারণা ও  অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ। গত ২ মাসে জেলযাত্রা হয়েছে তৃণমূলের হাফডজনেরও বেশি হেভিওয়েটের। প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন বিধায়ক, পুরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর, বড় নাম থেকে বড় পদাধিকারী, ক্ষমতা যাওয়ার পর থেকে, গত ২ মাসে তৃণমূল নেতাদের জেলযাত্রার তালিকা দীর্ঘ। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু, থেকে প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রী ও বিষণুুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহরায়। কে নেই এই তালিকায়। এরই সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত, বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী,ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, বিধানসভা ভোটে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের মতো তৃণমূলের কেউকেটাদের।  পুলিশের সামনেই কাউকে ডিম মারা হয়েছে। কাউকে রাস্তায় ঘুরিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে।

বেশিরভাগের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগে রয়েছে মামলা।এছাড়াও প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে তৃণমূলের একদা এই হেভিওয়েটদের নামে। তোলাবাজির অভিযোগেই গ্রেফতার করা হয়েছে বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যাসাচী দত্তকে। হুমকির অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল জমানার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে। এই একই অভিযোগে গ্রেফতার করা হয় তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে। প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে। লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বুধবার প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ।ভাঙড় বিস্ফোরণকাণ্ডে সওকত মোল্লাকে গ্রেফতার করেছে NIA. 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
Advertisement

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget