এক্সপ্লোর

Nadia News: শিলনোড়া দিয়ে থেঁতলে নিজের দুই ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে !

Nadia Son Murder Case : শিলনোড়া দিয়ে থেঁতলে ২ ছেলেকে 'খুনের' অভিযোগ মায়ের বিরুদ্ধে, প্রতিবেশীদের দিকে তাকিয়ে বললেন, 'ও দিদি বলো, আমি ছেলে দুটোকে কী ভালবাসি' ! শিহরণ জাগানো ঘটনা নদিয়ায়।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: শিলনোড়া দিয়ে থেঁতলে দুই ছেলেকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রতিবেশীরা তাঁকে ঘিরে ধরে রয়েছেন। তাঁদের প্রশ্ন 'তুমি তোমার সন্তানদের মেরে ফেললে' ? অবাক দৃষ্টিতে অভিযুক্ত মহিলা তখনও চেয়ে। অস্পষ্টভাবে বলেন, 'ওরা চান করতে চাইছিল না' ! তারপর আবার ক্ষুব্ধ জনতার থেকে প্রশ্ন, বলো কেন মেরেছো ? মায়ের উত্তর, 'ও দিদি বলো, আমি ছেলে দুটোকে কী ভালবাসি' !

ঘটনাটি ঘটেছে করিমপুরের আনন্দপল্লী এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে করিমপুর থানার পুলিশ। 

আরও পড়ুন, বছর ১২-র বালকের মাথার উপর দিয়ে উঠে গেল বালি বোঝাই লরির চাকা ! দূরে ছিটকে পড়ল সাইকেল, মর্মান্তিক দুর্ঘটনা মহেশতলায়..

ঠিক কী হয়েছিল ? কী বলছেন প্রতিবেশীরা ?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ছেলেকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। তাঁদের দুই ছেলে। বড় ছেলের বয়স ১২ বছর। ছোট ছেলের ৮ বছর। গতকাল দুপুরে স্বামী বাড়ি ফিরে দেখেন দুই সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। অভিযোগ, অভিযুক্ত মহিলা তখন পালিয়ে যান। দুই সন্তানকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তর করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পথে মৃত্যু হয় ছোট ছেলের। এরপর বড় ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন জখম ছেলেটিরও মৃত্যু হয়েছে।

'মা কখনও ছেলেকে মারে ?..'

স্থানীয়দের দাবি, শিশুদের মা  শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করেছে। ঘটনার পর থেকে তিনি পলাতকও ছিলেন। আজ সকালে বাড়ি ফিরতেই স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। স্থানীয় এক প্রতিবেশী বলেন, ছেলেটার (অভিযুক্ত মহিলার স্বামী) আদি বাড়ি বহরমপুরে। মা কখনও ছেলেকে মারে ? ! ওর ফাঁসির থেকেও বড় শাস্তি হওয়া উচিত।

সাংবাদিক : ঠিক কী হয়েছিল ?

মিঠু পাল (বাড়িওয়ালা ): আমরা খাচ্ছিলাম। খাওয়ার পরে ওর বাবা কাজ সেরে আসে। বাবাকে ঘরের মধ্য়ে ঢুকতে দেখে, মা পালিয়ে যায়। আমিও দেখেনি। ওর বাবাই দেখেছে। তারপর চিৎকার শুনতে পাই। ফোনে কাকে বলছে যে, তাড়াতাড়ি আসেন। তখন আমি উঠে গিয়ে দেখলাম যে,আমি জিজ্ঞাসা করলাম, কী হয়েছে ? উনি বলেন তখন, দেখেন কাকিমা আমার ছেলে দুটোকে মেরে ফেলেছে। তখন আমি নিচে গিয়ে ওদেরকে জল দিলাম। তারপর হাসপাতালে পাঠানো হল। 

সাংবাদিক : এখানে বাড়িভাড়া কতদিন ধরে থাকছে ওরা ?

মিঠু পাল (বাড়িওয়ালা) : ওরা প্রায় তিন বছর হয়ে গেল।

সাংবাদিক : কারও সঙ্গে কথাবার্তা ছিল ?

মিঠু পাল (বাড়িওয়ালা): ওই ওর ইচ্ছা।

সাংবাদিক : উনি ঠিক কেমন ছিলেন ?

মিঠু পাল (বাড়িওয়ালা): একটু মানসিক ভারসাম্যহীন। ওর বরটা বলছিল। নিজের স্বামীকেও একদিন বঁটি দিয়ে কাটতে গিয়েছিল। গেঞ্জি ছিড়ে দিয়েছিল। বাচ্চাগুলি বলছিল, না আমার বাবা মাকে মারে না, মা -ই বাবাকে মারে। আমরা তো জানতে পারি না। ঘরের মধ্যে ফ্য়ান চলছে দুটো। টিভি চলছে। আমার মনে হয় ঘুমন্ত অবস্থাতেই ছেলে দুটোকে মেরেছে। আমি জানতে পারলে মরতে দিতাম না। 

নদিয়া তেহট্টর SDPO জানিয়েছেন, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মাকে। এবং গ্রেফতারির পরেই করা হয়েছে মেডিক্যাল টেস্ট। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অভিযুক্ত মায়ের মানসিক সমস্যা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget