এক্সপ্লোর

Nadia News: 'এতদিন কোন দল করেছ?' ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে মেজাজ হারালেন মন্ত্রী

Nadia: কর্মসূচির নাম 'আমাদের পাড়া, আমাদের সমাধান' অথচ সমাধান চাইতে গিয়েই জুটল মন্ত্রীর ধমক। মেজাজ হারিয়ে কার্যত তেড়ে এলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতেই মেজাজ হারালেন মন্ত্রী। গ্রামবাসীদের প্রশ্ন করলেন, এতদিন কোন দল করেছ? গতকালের ঘটনার ভিডিও ভাইরা হয়েছে। নদিয়ার কোতোয়ালি থানা এলাকার চর শম্ভুনগরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে খারাপ রাস্তা নিয়ে মন্ত্রী ও কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের কাছে অভিযোগ জানান গ্রামবাসীরা। তাতেই চটে যান মন্ত্রী। 

কর্মসূচির নাম 'আমাদের পাড়া, আমাদের সমাধান' অথচ সমাধান চাইতে গিয়েই জুটল মন্ত্রীর ধমক। মেজাজ হারিয়ে কার্যত তেড়ে এলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। নদিয়ার কোতোয়ালির চড়শমভুনগর এলাকার এই এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই রাস্তা তৈরির দাবি নিয়ে বৃহস্পতিবার ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে যান স্থানীয় বাসিন্দারা। নিয়ম অনুযায়ী, যে কাজ আগে করা প্রয়োজন বলে অধিকাংশ স্থানীয় বাসিন্দা মনে করছেন, অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজের তালিকা বাইরে টাঙিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে শিবিরে আসেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। কিন্তু অভিযোগ, ওই রাস্তা তৈরি নিয়ে আপত্তি জানান মন্ত্রী। তা নিয়েই স্থানীয়দের সঙ্গে তুমুল বাগবিতন্ডা বেঁধে যায়। কোতোয়ালির বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস জানতে চান,  "এতদিনের মধ্যে আমাদের রাস্তাটা কারও চোখে পড়ল না? আজকে দিয়েছি বলে চোখে পড়ছে লোকের?'' আর তাতেই পাল্টা মন্ত্রী জানতে চান, 'এতদিন ধরে কোন দল করেছ? কোন দল করেছ?' আরেক বাসিন্দা পরিতোষ জোয়ারদারল বলেন, "নিশ্চয়ই পদ্মফুলে ভোট দিয়েছ, সেই জন্যই তোমাদের রাস্তাটা হয়নি। তৃণমূল থাকতে আমাদের এই রাস্তা হবে না। একদম পরিষ্কার বলেছে এবং শুধু উনি (মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস) বলেননি, আমাদের রুইপুকুর পঞ্চায়েতের প্রধান অনুপ বিশ্বাসও বলেছে।''

রাস্তার দাবিতে বিক্ষোভ দেখানোয় সরাসরি বিজেপি বলে দাগিয়ে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানও। এর আগে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বেগমপুর-বিবিপুর গ্রাম পঞ্চায়েতে। 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবিরে হাতাহাতি পর্যন্ত বেঁধে গিয়েছিল। সমস্যার কথা জানাতে গেলে তৃণমূলের সমর্থকরা মারধর করেন বলে অভিযোগ তুলেছিলেন পঞ্চায়েতের ISF সদস্য়। এবার নদিয়ায় রাস্তা চাওয়ায় মেজাজ হারিয়ে রাজনৈতিক পরিচয় জানতে চাইলেন মন্ত্রী। চাপে পড়ে কার্যত সাফাইয়ের সুর শোনা গেল মন্ত্রীর গলায়। উজ্জ্বল বিশ্বাস বলেন, "ওখানে যা হওয়ার হয়ে গেছে। আমায় গ্রামে ডেকেছিল গেছিলাম। এই রাস্তাটা করতে আরও সময় লাগবে বুঝিয়েছিলাম। তার পরও ক্ষোভ প্রকাশ করে। তখন আমি বলি আপনারা তো আগে আমাদের ভোট দেননি। আমাকে এতটা রাস্তা হাঁটতে বলেছিল, জোরজারি করেছিল। আমি অর্ধেক হেঁটেছিলাম। তাই বলেছিলাম এই কথা।''

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Weather Update: ফের দুর্যোগের ভ্রুকুটি, কালো মেঘ জমছে, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা
ফের দুর্যোগের ভ্রুকুটি, কালো মেঘ জমছে, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা
Suvendu Adhikari: 'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget