এক্সপ্লোর

TMC Municipality Chairman Detained: উদ্ধার ত্রাণের ত্রিপল-শাড়ি, পুলিশের জালে আরও এক পুরসভার চেয়ারম্যান, কী কী অভিযোগ উঠছে?

Nadia News: নদিয়ায় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। এই ঘটনায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহাকে আটক করেছে পুলিশ।

প্রদ্যোৎ সরকার, নদিয়া : উদ্ধার ত্রাণ সামগ্রী, নবদ্বীপে পুলিশের জালে চেয়ারম্যান। অভিযুক্ত নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহাকে আটক পুলিশের। তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রিপল ও ত্রাণের শাড়ি। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো ও জলের বোতল। গতকাল বিমানকৃষ্ণের বাড়ি থেকে মিষ্টির প্য়াকেটে করে টাকা সরানো হচ্ছিল, অভিযোগ বিজেপির। গতকাল রাতে বিমানকৃষ্ণ সাহার বাড়িতে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 

নদিয়ায় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। ঘটনায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহাকে আটক করেছে পুলিশ। আর তারপরই তাঁকে লক্ষ্য় করে ছোড়া হল জুতো এবং জলের বোতল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা জানতে পেরেছিলেন বিমানকৃষ্ণের বাড়ির পাশের এই ক্লাব ঘরে ত্রাণ সামগ্রী লুকোনো রয়েছে। এরপরই তাঁরা খবর দেন পুলিশে। গতকাল রাতে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চালিয়ে ক্লাবঘর থেকে প্রচুর পরিমাণে ত্রিপল ও ত্রাণের শাড়ি উদ্ধার করা হয়। এরপরই স্থানীয় বিজেপি নেতা-কর্মী ও স্থানীয়রা ভিড় জমান সেখানে। দফায় দফায় হয়  বিক্ষোভ। অবশেষে ভোররাতে বিমানকৃষ্ণকে পাকড়াও করে পুলিশ। বিজেপির অভিযোগ, গতকাল বিকেল থেকেই বিমানকৃষ্ণের বাড়ি থেকে মিষ্টির প্য়াকেটে করে টাকা সরানো হচ্ছিল। 

TMC- র দখল করা পার্টি অফিসে এ কী দৃশ্য, সারি সারি ট্রাঙ্ক, আর তা খুলতেই মিলল...

শুক্রবার রাত ১০টা নাগাদ নবদ্বীপ পুরসভার আওতায় থাকা বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং উদ্ধার হয় প্রচুর ত্রাণসামগ্রী যার মধ্যে ছিল ত্রিপল এবং শাড়ি। এরপর স্থানীয়দের অভিযোগে রাতে নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহার বাড়িতে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপর তাঁকে রাত ৩টে ৪০ নাগাদ আটক করে নিয়ে যাওয়া হয়। বিমানকৃষ্ণ সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে দেখে গালিগালাজ করতে শুরু করে, তাঁকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়, জুতোও ছোড়া হয়। 

কেন ওই ক্লাবে এত ত্রাণসামগ্রী মজুত ছিল, কার নির্দেশে এসব করা হয়েছিল - এইসব জানার জন্যই নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। পুরপিতার ফ্ল্যাটের পাশেই রয়েছে ওই ক্লাব। সেই ক্লাবের সভাপতি, প্রেসিডেন্ট, তাঁদের সঙ্গে এই পুরপিতার কোনও যোগ আছে কিনা, কেন ত্রাণসামগ্রী মজুত করে রাখা ছিল, বিলি কেন করা হয়নি - এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget