এক্সপ্লোর

Nadia News:তেহট্টের বিধায়ক তাপস সাহা স্মরণ সভায় তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি, নাক-মুখ ফাটিয়ে আহত প্রায় ১৫ !

Nadia TMC Inner Clash: তেহট্টের প্রয়াত বিধায়ক তাপস সাহার স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভা, সেই সভাতেই নব্য তৃণমূল ও আদি তৃণমূলের বাদানুবাদে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা

প্রদ্যোৎ সরকার, নদিয়া: তাপস সাহার স্মরণ সভায় তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি, আহত প্রায় ১৫ জন ! তেহট্টের প্রয়াত বিধায়ক তাপস সাহার স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভার আয়োজন করেছিল পাথরঘাটা ১ অঞ্চল তৃণমূল কংগ্রেস। সেই সভাতেই নব্য তৃণমূল ও আদি তৃণমূলের বাদানুবাদে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। দুই গোষ্ঠীর মারামারিতে আহত হন উভয়পক্ষের প্রায় ১৫ জন। তাঁদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন, বিদেশ ফেরৎ সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে নৈশভোজে প্রধানমন্ত্রী, যোগ দিলেন অভিষেকও

গতমাসে প্রয়াত হন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা।গতমাসেই তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার কথা আদালতে জানিয়েছিল সিবিআই। জানিয়েছিল, নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। সেদিনই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি।তারপর প্রয়াত হন।

 আদালতে সিবিআই জানিয়েছিল, নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ। সেদিন বিকেলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। দলের বিধায়কের মৃত্য়ুতে শোকপ্রকাশ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায় এক্স হ্য়ান্ডলে লিখেছেন, আমার অনেক দিনের পুরাতন সহকর্মী ছিলেন। তাঁর এই মৃত্যু জেলা তথা বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। তেহট্টের তৃণমূল বিধায়কের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
 
প্রয়াত বিধায়ককে দেখতে হাসপাতালে আসেন তৃণমূল সাংসদ, বিধায়করা। কৃষ্ণনগর দক্ষিণ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক উজ্জ্বল বিশ্বাস বলেন, জীবনে অনেক অনেক সহ্য করতে হয়, অনেক মানুষ মিথ্যা প্ররোচনায় তাকে ধ্বংস করার চেষ্টা করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাপস লড়াই করা ছেলে, মারা গেছে।নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার। তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন তিনি।

CBI আদালতে জানায়েছিল,অভিযুক্ত তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত শেষ।বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ।পরিবার সূত্রে দাবি,  বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে স্থানান্তর করা হয় অ্যাপোলো হাসপাতালে। বৃহস্পতিবার সকাল সোয়া আটটায় অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল বিধায়কের।বিধানসভায় প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget