এক্সপ্লোর

Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য

Nadia News: শান্তিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের নিউ ঘোষ মার্কেট সংলগ্ন একটি পরিত্যক্ত জঙ্গল থেকে প্রায় ১৫টি ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সুজিত মণ্ডল, শান্তিপুর: শান্তিপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের নিউ ঘোষ মার্কেট সংলগ্ন একটি পরিত্যক্ত জঙ্গল থেকে প্রায় ১৫টি ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের নাম থাকায় বিষয়টি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গলে ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখে প্রশান্ত মণ্ডল বিষয়টি বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি পিকুল বিশ্বাসকে জানান। পরে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলি উদ্ধার করে। তাদের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, উদ্ধার হওয়া কিছু কার্ডের ঠিকানা, তারিখ এবং আবেদন সংক্রান্ত তথ্য নিয়ে অসঙ্গতি রয়েছে। কারও দাবি, আবেদন করার আগের তারিখের কার্ড পাওয়া গিয়েছে; আবার কেউ জানিয়েছেন, নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করলেও সেই কার্ড তাঁদের হাতে পৌঁছায়নি। ফলে কার্ডগুলি কীভাবে ওই জঙ্গলে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:- নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের 

তবে ভোটার কার্ডগুলির প্রকৃত উৎস, কীভাবে সেগুলি সেখানে এল এবং কোনও অনিয়ম ঘটেছিল কি না, এসব সবকিছুই এখনও তদন্তসাপেক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসনিক তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছে স্থানীয় মহল।

এর আগে কিন্তু এ বছরের মে মাসেও এমন ভোটার কার্ড উদ্ধার হয়েছিল নানুরে। ভোটের পরপরই ওই ঘটনা ঘটেছিল। পশ্চিমপাড়ার মাঠে একশোর বেশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। কার্ডগুলি পূর্ব বর্ধমান জেলার চিনিসপুর মল্লিকপাড়ার ভোটারদের বলে স্থানীয়রা সেইসময় দাবি করেছিলেন।

ভোটার কার্ডগুলি দেখতেই সেবারও থানায় খবর দিয়েছিল স্থানীয়রা। জানা গিয়েছিল এই ভোটার কার্ডগুলি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার চিনিসপুর মল্লিকপাড়ার ভোটারদের। তাহলে এই কার্ডগুলিল সেখানে কী করে এল, সেই সময়ও সেই প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। এই ঘটনাটি প্রকাশ্যে আসতে তখন হঠাৎ করেই একজন অঙ্গনওয়াড়ি কর্মী আসেন। এবং পরিচয় দেন, তিনি বিএলও ছিলেন এই পার্টে। কিন্তু পরিবর্তী ক্ষেত্রে তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠে। এই কার্ডগুলি তাঁর কাছে সংশোধনের জন্য এসেছিল। কিন্তু তারপর তিনি আর জমা দেননি। এখানেই প্রশ্ন তুলেছে বিজেপি।

বিধাননগর এলাকায় তৃণমূলের পার্টি অফিস থেকেও উদ্ধার হয়েছিল প্রচুর আধার কার্ড। বিধাননগরের বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছিল। তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছিল ৫০ টিরও বেশি আধার কার্ড। তাই এবারের শান্তিপুরের ঘটনা কিন্তু প্রথম বা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget