এক্সপ্লোর

Nadia News:'কাটমানি' না পেয়ে আক্রোশ, সজল ধারা প্রকল্পের বোরিংয়ে সিমেন্ট ও পাথর ঢেলে দেওয়ার অভিযোগ !

Nadia Ranaghat TMC Cut Money Controversy : 'কাটমানি' না পাওয়ার আক্রোশ, কাঠগড়ায় TMC পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী..

সুজিত মণ্ডল, নদিয়া : 'কাটমানি' না পাওয়ার আক্রোশ। সজল ধারা প্রকল্পের বোরিংয়ে সিমেন্ট, পাথর ঢেলে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে !ঘটনাটি ঘটেছে নদিয়ার রাণাঘাট-১ ব্লকের হবিবপুর পঞ্চায়েতের দত্তপাড়ায়।

আরও পড়ুন, ওয়াকফ আইন বাতিলের দাবি, ভাঙা হল পুলিশের ব্যারিকেড ! পার্ক সার্কাসে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের ..

জানা গিয়েছে, দত্তপাড়া এলাকায় একটি নির্মীয়মান আইসিডিএস সেন্টারের সামনে সজল ধারা প্রকল্পের পানীয় জল পরিশোধন পরিকাঠামো তৈরির টেন্ডার হয়। সেখানেই সবচেয়ে কম খরচে প্রকল্পের টেন্ডার পায় দেবপ্রসাদ বিশ্বাস। তিনি ওই অঞ্চলেরই একজন ঠিকাদার।অভিযোগ, অন্যের নামে ওই প্রকল্পের টেন্ডারে অংশগ্রহণ করেছিল হবিবপুর পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস ঘোষের স্বামী বিনোদ ঘোষ। কিন্তু তিনি টেন্ডার পাননি।

এরপর দেবপ্রসাদের কাছ থেকে ৫০ হাজার টাকা 'কাটমানি' চান বিনোদ। কিন্তু ওই ঠিকাদার সেই টাকা দিতে অস্বীকার করায় প্রধানের স্বামী রাতের অন্ধকারে সজল ধারা প্রকল্পের জল তোলার জন্য করা বোরিংয়ে সিমেন্ট এবং পাথর ভরে আটকে দেয় বলে দাবি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ওই ঠিকাদার জেলাশাসক, মহকুমা শাসক, বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন।

যদিও বিষয়টি নিয়ে হবিবপুর পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস ঘোষ বলেন, আমি এই ধরনের লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি তদন্ত করে দেখব আদৌ সত্যি কিনা। আমার তরফ থেকে সত্যতা খোঁজার চেষ্টা হবে। তবে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল বিজেপি। এদিকে, বিষয়টি নিয়ে রাণাঘাট-১ ব্লকের বিডিও জয়দেব মণ্ডল বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। সেই অভিযোগ খতিয়ে দেখার কাজ চলছে।

প্রেক্ষাপট আলাদা হলেও, কাটমানি নিয়ে অভিযোগ এই প্রথম নয়।  ঘরের তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী ছেলের হাতে আক্রান্ত হয়েছিলেন এক উপভোক্তা বলে উঠেছিল অভিযোগ ! মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, এই ধরণের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিল বিজেপি। সাফাই দিয়েছিল তৃণমূল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়ই এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অভিযোগকারী অনিতা কুমারী সাহার অভিযোগ ছিল, 'তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহা, আবাস প্লাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে, তার স্বামী দুর্গা প্রসাদ সাহার কাছ থেকে একমাস আগে ৩০ হাজার টাকা কাটমানি নেন।'

মূলত ঘরের তালিকাতে দেখতে পেয়েছিলেন তাঁদের নাম নেই। এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্যা তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয়েছিল দুর্গাপ্রসাদ বাবুর উপর।চলে বেধড়ক মারধর। এমনকি শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ।  

সেরা শিরোনাম

Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget