এক্সপ্লোর

CBI in Hanskhali : "স্যার, বাঁচতে চাই", সিবিআইয়ের কাছে কাতর আবেদন গ্রামবাসীর; এখনও আতঙ্কে হাঁসখালি

CBI in Hanskhali : হাঁসখালিকাণ্ডে জোরদার তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। আজ অভিযুক্ত তৃণমূল নেতার ছেলের বাড়ির দরজা ভেঙে ঢোকে সিএফএসএল

হাঁসখালি : তৃণমূল নেতা-পুত্র গ্রেফতারের পর আতঙ্কে হাঁসখালি (Hanskhali)। "বাঁচতে চাই", সিবিআইয়ের (CBI) কাছে কাতর আবেদন জানালেন গ্রামবাসী। সিবিআইয়ের ডিআইজির কাছে আবেদন জানানো হয়। স্থানীয় এক বাসিন্দাকে বলতে শোনা যায়, "ওর ভয়ে ছেলেরা রাতে বাইরে বেরোতে পারে না। আমরা শান্তিতে বাঁচতে চাই, ছেলেদের ধরে ধরে মারে। আমরা বাঁচতে চাই, থানায় গেলে অভিযোগ নেয় না।" সিবিআইকে সামনে পেয়ে কাতর আবেদন গ্রামবাসীর।

হাঁসখালিকাণ্ডে তদন্তে সিবিআই-

হাঁসখালিকাণ্ডে জোরদার তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই। আজ অভিযুক্ত তৃণমূল নেতার ছেলের বাড়ির দরজা ভেঙে ঢোকে সিএফএসএল। এদিকে নির্যাতিতার বাড়িতে সিবিআই তদন্ত চলাকালীন হঠাৎ লোডশেডিং হয়ে যায়। অসুবিধেয় পড়েন তদন্তকারীরা। দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন হয়ে পড়ে গ্রাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যখন তথ্যপ্রমাণ সংগ্রহ করার কাজ শুরু করেছে, ঠিক তখনই লোডশেডিং হয়ে যায়। সমস্যার মধ্যে টর্চ জ্বেলে চলে কাজ। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে CBI হাঁসখালিকাণ্ডের তদন্তভার নেওয়ার পরে, গণধর্ষণ ও খুনের মামলায় FIR দায়ের করেছে তারা। FIR-এ নাম রয়েছে শুধুমাত্র তৃণমূল নেতার ছেলে ধৃত ব্রজ ওরফে সোহেল গয়ালির।

বুধবার রাতেই হাঁসখালি থানায় গিয়ে তথ্য সংগ্রহ করে সিবিআইয়ের ৩ সদস্যের দল। CBI সূত্রের খবর, পুলিশের কাছ থেকে কেস ডায়েরি-সহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। প্রায় ৪ ঘণ্টা হাঁসখালি থানায় ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

আজ বিকেলে সিবিআইয়ের অফিসাররা CFSL-এর বিশেষজ্ঞদের নিয়ে পৌঁছন মৃতার বাড়িতে। ৪ এপ্রিল রাতে নিজের বাড়িতে যে ঘরে নাবালিকাকে রাখা হয়েছিল, সেই ঘরে ঢুকে নমুনা সংগ্রহ করে তাঁরা। সেখান থেকেই সিবিআই ও ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল চলে আসেন অভিযুক্তর বাড়িতে। যেখানে গণধর্ষণের অভিযোগ উঠেছে, সেই ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। 

ঠিক ওই একই সময়ে কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের অপর দলটি নাবালিকার ঘরে নমুনা সংগ্রহের কাজ চালিয়ে যান। বিকেলে এসে প্রথমে মায়ের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা। পরে বাবাকে ডেকে পাঠায়। এর পরে আশপাশের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা হয়।  

নির্যাতিতাকে কোন জায়গায় একাংশ গ্রামবাসী রেখে গিয়েছিল, সেই সময় তার মা কোথায় ছিল-সমস্ত ঘটনা বোঝার চেষ্টা করেন গোয়েন্দারা। এর পাশাপাশি রাস্তার ভিডিওগ্রাফি করা হয়। ছবি তোলেন। সেই সময়ই বিদ্যুই বিভ্রাট দেখা দেয়। এমনকী মোবাইল পরিষেবাও ব্যাহত হয়ে যায় বলে জানা গেছে। নেটওয়ার্ক মেলেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget