এক্সপ্লোর

Nadia News: খাম ছিঁড়ে যেতেই সন্দেহ, সোজা থানার দ্বারস্থ পোস্টমাস্টার ! বিলির জন্য় একসঙ্গে ৫০টি পাসপোর্ট পোস্ট অফিসে

Passport Issue: পুলিশ সূত্রে জানা গেছে, পাসপোর্টগুলি যাদের নামে রয়েছে তাঁদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তেহট্ট : নদিয়ার তেহট্টের বিভিন্ন ঠিকানায় বিলির জন্য় একসঙ্গে ৫০টি পাসপোর্ট টিটাগর পোস্ট অফিসে। সন্দেহ হতেই থানার দ্বারস্থ পোস্টমাস্টার। পোস্ট অফিসের তরফে জানা যায়, টিটাগর পোস্ট অফিসে কয়েকদিন আগে প্রায় ৫০টি খামবন্দি পাসপোর্ট আসে নদিয়ার তেহট্ট থানা এলাকার বিভিন্ন ঠিকানার পাঠানোর জন্য়। স্ট্য়াম্প লাগানোর সময় একটির খাম ছিঁড়ে যেতে পাসপোর্টগুলি দেখতে পান তাঁরা। এরপর সন্দেহ হতেই খড়দা থানায় অভিযোগ দায়ের করেন পোস্টমাস্টার। পাসপোর্টগুলি সম্পর্কে পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পাসপোর্টগুলি যাদের নামে রয়েছে তাঁদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জাল নথি দিয়ে বানানো আসল ভারতীয় পাসপোর্ট। কলকাতায় পর্দাফাঁস হয়েছে এমনই জালিয়াতি চক্রের। বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে হিন্দুরা যখন এপারে পালিয়ে আসছে, তখন এই চক্র উদ্বেগ বাড়াচ্ছে অনেকের। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, এত জাল নথি পুলিশ ভেরিফিকেশনে ধরা পড়ছে না কেন?

এই পরিস্থিতিতে এবার ভারত-বাংলাদেশ সীমান্তে যখন শরণার্থীদের চাপ বাড়ছে, যখন শরণার্থীদের ভিড়ে মিশে গিয়ে জঙ্গিদেরও এ দেশে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশিদের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে যাওয়াটা যথেষ্ট উদ্বেগ ও চিন্তার।

জাল পাসপোর্ট চক্রের সঙ্গে পোস্ট অফিসের অস্থায়ী কর্মীদের একাংশ যুক্ত থাকায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা যেমন প্রশ্নের মুখে, তেমনই জাল নথি তৈরি হল কী করে, পুলিশ ভেরিফিকেশেনর সময় কেন জাল নথি ধরা পড়ল না, এইসব প্রশ্ন ওঠায় রাজ্য সরকারের ভূমিকাও আঁতস কাঁচের নীচে। এখন এসব প্রশ্ন ঘিরেই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের ! বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের জেরে বর্তমানে যখন সীমান্ত এলাকায় ক্রমশ শরণার্থীদের চাপ বাড়ছে, শরণার্থীদের ভিড়ে মিশে বাংলাদেশের জঙ্গিদেরও এদেশে ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে, সেইসময় এই জাল পাসপোর্ট চক্র সামনে আসায় উদ্বেগ যে আরও বড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

উদ্বেগ-আশঙ্কার মধ্যেই সামনে আসছে আরও ভয়াবহ তথ্য। ২ থেকে ৫ লক্ষ টাকা খরচ করলেই, পাওয়া যাচ্ছে হাতেগরম ভারতীয় পাসপোর্ট ।  আর এই জালিয়াতি চক্রে অন্য়তম ভূমিকা নিচ্ছে পোস্ট অফিসের স্থায়ী-অস্থায়ী কর্মীরা। সম্প্রতি পরপর চারজনের গ্রেফতারির পর, চাঞ্চল্য়কর পর্দাফাঁস হয়েছে এই চক্রের ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget