এক্সপ্লোর

Mamata Banerjee : '১১২ কেন ৪১২ ফুটের প্রতিমাও করতে পারেন, কিন্তু...' রানাঘাটের উদ্যোক্তাদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Durga Puja Permission Tussle : নদিয়ার রানাঘাটের একটি ক্লাব ১১২ ফুটের দুর্গা প্রতিমা করতে চেয়েছিল। কিন্তু ওই প্রতিমা তৈরির অনুমতি দেয়নি পুলিশ।

কলকাতা : কলকাতায় কোন পুজো কাকে দেবে টেক্কা, এই নিয়ে প্রতিবার প্রতিযোগিতা থাকেই। আর সারা বাংলার দর্শকের নজর থাকে কলকাতার দিকেই। কারণ মণ্ডপে, থিমে, প্রতিমার অবয়বে , সবেতেই অভিনবত্বের সাক্ষর রাখে কলকাতা। তবে এখন চমক দেওয়ার প্রচেষ্টায় পিছিয়ে নেই শহরতলি ও জেলা। ইদানিং শহরতলির পুজোগুলোতেও বিরাট প্রতিমা, বিরাট মণ্ডপের আকর্ষণ থাকছে। এবারই যেমন বিরাট উচ্চতার প্রতিমা করে তাক লাগিয়ে দিতে চেয়েছে নদিয়ার একটি ক্লাব। সেই নদিয়াতেই বিরাট প্রতিমা তৈরি নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।  

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হতেই পারে বিরাট প্রতিমা , আরও বড় হলেও তাঁর আপত্তি নেই , তবে সুরক্ষা সবার আগে। সে কারণেই সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নদিয়ার রানাঘাটের একটি ক্লাব ১১২ ফুটের দুর্গা প্রতিমা করতে চেয়েছিল। কিন্তু ওই প্রতিমা তৈরির অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টে চলছে মামলা। এই প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়েকবছর আগে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করে বঙ্গবাসীকে চমকে দিয়েছিল দেশপ্রিয় পার্ক।   ভিড়ের চোটে পদপৃষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। ৮০ ফুটের দুর্গা দেখতে ভিড় উপচে পড়ে। এবার রানাঘাটের পুজো কমিটি চায় ১১২ ফুটের প্রতিমা তৈরি করতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'দায়িত্বশীল হয়ে সবাই পুজো করুন, আমার কোনও আপত্তি নেই। এমন কিছু করবেন না, যাতে মানুষ পদপৃষ্ট হয়।' ১১২ ফুটের প্রতিমা তৈরির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, '১১২ ফুটের প্রতিমা করতে গিয়ে কেউ স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্ব কে নেবে?  কেউ চাইলে ১১২ ফুট কেন ৪১২ ফুটও প্রতিমা করতে পারেন। কিন্তু তা দেখতে গিয়ে দুর্ঘটনা ঘটলে কী হবে?' 

এই প্রসঙ্গে তিনি নাম না করে একহাত নেন বামপন্থী নেতা, আইনজীবী, প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। বলেন, 'কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি যিনি করেন সারাক্ষণ, সব ব্যাপারে ইন্টারফেয়ার করেন, যদি আমি প্রশ্ন করি আপনি মেয়র থাকাকালীন কলকাতায় জল জমত কেন চারদিন? আন্দোলনরত ছাত্রছাত্রীদের জন্য এত টাকা নিয়েছেন কেন? কথায় কথায় কোর্ট। আমাদের পক্ষে কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু বিচারের রায় যেন নীরবে নিভৃতে না কাঁদে। এমন কোনও না হয়, যাতে মানুষ বিপদে না পড়ে।' 

রানাঘাটের ক্লাবকে এই ১১২ ফুট উচ্চতার দুর্গাপ্রতিমা করার অনুমতি দেয়নি পুলিশ। আদালতের দ্বারস্থ হয় পুজো কমিটি। এই নিয়ে মামলার শুনানি ছিল বুধবার। সেই মামলায় জেলাশাসককে  ২৪ ঘণ্টার মধ্যে  সিদ্ধান্ত নিতে বলে হাই কোর্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে    

সেরা শিরোনাম

Naihati Baro Maa :নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
নৈহাটির গঙ্গায় বিসর্জন দেওয়া হল বড়মার প্রতিমাকে, আবেগঘন অগণিত মানুষ, আবারও এক বছরের অপেক্ষা..
West Bengal News Live : 'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
'যারা সরকারের পাশে, তাঁরাই হতে পারবেন কো-অর্ডিনেটর', পুরভোটে অনিশ্চয়তার মধ্যেই শর্ত মুখ্যমন্ত্রীর
Sharadwat Mukherjee: 'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
'রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ', কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget