এক্সপ্লোর

Nadia: প্রধান নির্বাচন ঘিরে ক্ষোভ? আক্রান্ত SUCI, কাঠগড়ায় TMC

Panchayat Violence: গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পলাশিপাড়া থানা।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: ভোট মিটে গিয়েছে। অধিকাংশ জায়গায় বোর্ডও গঠন হয়ে গিয়েছে। কিন্তু এখনও হিংসার ঘটনা (Panchayat Violence) এড়ানো যায়নি। নদিয়ার পলাশিপাড়ায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুললেন SUCI কর্মী। তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আগুন নেভাতে যাওয়ায় দুষ্কৃতীরা গুলি চালায় বলেও অভিযোগ। জখম হয়েছেন এক SUCI কর্মী। যদিও গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পলাশিপাড়া থানা।

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) পর একমাস কেটে গেলেও, সন্ত্রাস থামার কোনও লক্ষণ নেই!দাউদাউ করে জ্বলছে বাড়ি, আগুন নেভাতে বালতিতে জল নিয়ে ছুটোছুটি। এমনই ছবি দেখা গেল নদিয়ার পলাশিপাড়ায়। আগুন নেভাতে গেলে গুলি করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ SUCI কর্মীর নাম আরমান শেখ (৩৮)। তাঁর অভিযোগ, তিনি দেখতে গিয়েছিলেন বলে গুলি চালানো হয়েছে।

SUCI-র অভিযোগ:
রবিবার রাত ১০টা নাগাদপলাশিপাড়ার দলীয় কর্মী আমির আলি মল্লিকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আগুন নেভাতে গেলে SUCI কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি করা হয় বোমাবাজি। গুলিবিদ্ধ SUCI কর্মীকে ভর্তি করা হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। ১০ অগাস্ট এলাকার পলসুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে SUCI-এর সমর্থনে বোর্ড গঠন করে সিপিএম। এই পঞ্চায়েতে ১৯টি আসনের মধ্যে সিপিএম পায় ৮টি আসন। তৃণমূলের দখলে যায় ৭টি ও বিজেপি পায় ১টি আসন। অন্যদিকে ২টি আসন দখল করে SUCI এবং ১টি আসন পায় নির্দল। বোর্ড গঠনের দিন সিপিএমের জয়ী প্রার্থীকে পঞ্চায়েত প্রধান হিসাবে সমর্থন করে ভোট দেন SUCI-র  ২ জয়ী প্রার্থী। অভিযোগ, সেই আক্রোশেই SUCI কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। SUCI-এর নদিয়া জেলা কমিটির সদস্য অঞ্জন মুখোপাধ্যায় বলেন, 'তৃণমূলের  দুষ্কৃতীরা আমাদের কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নেভাতে গেলে গুলি ছোড়ে, বোমাবাজি করে। এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে।  পুলিশ সব কিছু জেনেও নিষ্ক্রিয় রয়েছে।'

সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি কল্লোল খাঁর দাবি, এই হামলার সঙ্গে তাঁরা জড়িত নন।' তাহলে কারা SUCI কর্মীর বাড়িতে আগুন লাগাল? SUCI কর্মীকে লক্ষ্য করে গুলিই বা চালাল কারা? দুষ্কৃতীদের সন্ধানে তদন্ত শুরু করেছে পলাশিপাড়া থানা। 

আরও পড়ুন: পুলিশ নেই! তাই স্থগিত বোর্ড গঠন! জেলা প্রশাসনের নির্দেশে বিতর্ক

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget