এক্সপ্লোর

Kolkata News: কলকাতা বিমানবন্দর চত্বরের মসজিদে আপাতত নমাজ পড়া বন্ধ, ১৬৩ ধারা জারি

Namaz Restricted Kolkata Airport Area 163 Act: কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক, ১৬৩ ধারা জারি , “রাস্তাতেই পড়ব নমাজ”, হুঁশিয়ারি সিদ্দিকুল্লার

কলকাতা: কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ ঘিরে বিতর্ক। আজ সকাল থেকে এয়ারপোর্ট চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়েছে।একদিকে, বিজেপি সরকারের আমলে, এয়ারপোর্টের পরিকাঠামোগত সম্প্রসারণের লক্ষ্যে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

https://youtu.be/MWMP7U43w2M?si=uWaun4shK-HPhXEV

আরও পড়ুন, শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বইবে ঝোড়ো হাওয়া, রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস 

প্রাথমিক পদক্ষেপ হিসেবে, আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা বাঁকড়া মসজিদে গিয়ে নমাজ পড়ার রীতি। সেই সিদ্ধান্তের প্রতিবাদে আজই রাস্তায় বসে নমাজ পড়ার ডাক দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী। আজ সকাল থেকে এয়ারপোর্টের ৭ নম্বর গেট চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়েছে। পুলিশের তরফে চলছে মাইকিং। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। পরবর্তীকালে, পুলিশের কাছে অনুমতি চাইলেও তা খারিজ করে দেওয়া হয়। শেষমেষ, নিজের নিজের এলাকায় শান্তিপূর্ণভাবে নমাজ পড়ার সিদ্ধান্ত নিল বাঁকড়া মসজিদ কমিটি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন, আমরা কাল যাব, রাস্তায় নমাজ পড়ব। অপরদিকে দক্ষিণ দমদমের বিজেপি বিধায়ক সৌরভ সিকদার বলেছেন, ধর্ম ব্যবসায়ী সিদ্দিকুল্লা চৌধুরী, ধর্মের নামে একটা নোংরা খেলায় নেমেছেন। '

কলকাতা বিমানবন্দরের ভিতরে বাঁকড়া মসজিদে নমাজ পাঠের প্রতিবাদ কর্মসূচি থেকে পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী। পুলিশের অনুমতি না মেলায় শেষমেশ জামিয়া ইসলামিয়া মাদানিয়া মসজিদে গিয়ে পড়া হল নমাজ। তবে ভবিষ্যতে এই অনুমতি জোগাড়ে আইনের পথে হাঁটার কথা ভাবছে বাঁকড়া মসজিদ কমিটি। অবশেষে আন্দোলনের পথ থেকে পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী।কলকাতা বিমানবন্দরে চত্বরে থাকা বাঁকড়া মসজিদে নমাজ পড়ার জন্য পুলিশের অনুমতি না পেয়ে,শেষমেশ স্থানবদল করতে বাধ্য হল বাঁকড়া মসজিদ কমিটি। ওই এলাকা থেকে ১০০ মিটার মতো দূরে জামিয়া ইসলামিয়া মাদানিয়া মসজিদে গিয়ে পড়া হল নমাজ।বিতর্কের সূত্রপাত, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে থাকা বাঁকড়া মসজিদ ঘিরে।

 নিয়ম অনুযায়ী যেখানে কোনও বিমানবন্দরের রানওয়ের অন্তত ২৫০ মিটার দূরত্বে কোনও নির্মাণ থাকার কথা নয়, সেখানে কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের ১৬৫ মিটার দূরত্বের মধ্যে রয়েছে ১৩৬ বছরের পুরনো এই বাঁকড়া মসজিদ।যে ঘটনার নিরাপত্তাজনিত প্রশ্ন তুলে কিছুদিন আগে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী   শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চিন-বাংলাদেশ সব কাছে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ‘

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Advertisement

ভিডিও

Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget