এক্সপ্লোর

BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন

Pralay Pal: বিজেপি নেতা প্রলয় পালের পোস্ট ঘিরে জল্পনা। দলেই SIR প্রয়োজন বলে লিখলেন।

কলকাতা: এবার দলে SIR করা প্রয়োজন বলে মন্তব্য করলেন বিজেপি নেতা। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল এই মন্তব্য় করেছেন ফেসবুকে। তাঁর দাবি, 'জয় বাংলা' ছেড়ে 'জয় শ্রীরামে' কনভার্ট হয়ে যাচ্ছে অনেকে। সেই জন্যই দলে SIR হওয়া প্রয়োজন। (Pralay Pal)

কয়েক ঘণ্টা আগে ফেসবুকে ওই পোস্ট করেন প্রলয়। তিনি লেখেন, 'চোরেরা কনভার্ট হচ্ছে-জয় বাংলা ছেড়ে জয় শ্রীরামে। দ্রুত SIR প্রয়োজন দলেই। হঠাৎ ওই লেখা কেন পোস্ট করলেন তিনি, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। (BJP News)

আরও পড়ুন: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের

তমলুকে বিজেপি-র সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয়। শুধুমাত্র ফেসবুকে লেখা পোস্টই করেননি তিনি, এবিপি আনন্দেও মুখ খুলেছেন। প্রলয় বলেন, "দলে অবাঞ্ছিত লোকেদের আনাগোনা বেড়ে গিয়েছে। তাই SIR প্রয়োজন বলে আমি মনে করি এবং আমার মতো হাজার হাজার তৃণমূল স্তরের কর্মীরা, যারা খেটে দলটাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে, তারাও মনে করে। আমি কর্মীদের আবেগের কথা বলেছি।"

কিন্তু সহ-সভাপতি হিসেবে এই ধরনের মন্তব্য সোশ্য়াল মিডিয়ায় না করে, দলের অন্দরে করলে কি ভাল হতো না? প্রশ্নের উত্তরে প্রলয় বলেন, "দলের অন্দরে তো অহরহ বলা হচ্ছে! আমার রাজ্য সভাপতি কি দলের অন্দরে কথাগুলো বলছেন না? স্বাস্থ্যমন্ত্রী কি দলের অন্দরে কথাগুলো বলছে না? কিন্তু কোথায় ফাঁক থেকে গিয়েছে। যার জন্য সাংগঠনিক ভাবে SIR -এর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে।"

আরও পড়ুন: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র

প্রলয়ের এই মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা-তৃণমূলের বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, "হয়ত ঠিকই বলছেন! কারণ যেভাবে কিছু সুবিধাভোগী শ্রেণি ভোটের পর পরই তৃণমূল থেকে চলে যাচ্ছে, কেউ সিপিএম থেকে চলে যাচ্ছে বিজেপি-তে। ক্ষমতার কাছাকাছি থাকতে হবে। মধুভাণ্ড। যাদের কাছে রাজনীতি বা নীতির থেকে মধুভাণ্ড বড়, বা নিজেদের পাপ ঢাকার চেষ্টা...বিজেপি-র মধ্যে থেকে প্রলয়বাবু বা অন্য কেউ যদি সতর্কবার্তা দিতে পারেন...কিন্তু তাঁদের হাতে কি থাকছে? তাঁরা তো ঠেকাতে পারছেন না আর।" তবে এ নিয়ে বিজেপি-র তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি এখনও পর্যন্ত।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

South 24 Parganas News: ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
SFI College Street Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, ধুন্ধুমার কাণ্ড, আটক একাধিক কর্মী
কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, ধুন্ধুমার কাণ্ড, আটক একাধিক কর্মী
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget