এক্সপ্লোর

Nandigram Bombing: তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য় বোমাবাজি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূল কর্মীর মোটরবাইকটি ভাঙচুর করে তারা। অভিযোগ, চিৎকার চেঁচামেচি ও ভাঙচুরের আওয়াজ পেয়ে, বারান্দায় বেরোতেই তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য় করে ছোড়া হয় বোমা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের আগে, নন্দীগ্রামে (Nandigram), তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য় বোমাবাজি। অল্পের জন্য় রক্ষা পেলেন তৃণমূল কর্মী। বোমাবাজির নেপথ্যে রয়েছে বিজেপি, অভিযোগ তুলেছেন বোমাবাজিতে জখম তৃণমূল কর্মী। পাল্টা গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি। 

মেঝেতে তাজা বোমার দাগ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সুতলি। মেঝেতে পড়ে রয়েছে ভাঙা কাচের টুকরো। পঞ্চায়েত ভোটের আগে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! অল্পের জন্য় প্রাণে বাঁচলেন তৃণমূল কর্মী।  নন্দীগ্রামের মহেশপুরের পারুলবাড়ি এলাকার বাসিন্দা, তৃণমূলকর্মী বুদ্ধদেব মুনিয়ানের দাবি, বৃহস্পতিবার রাত সোয়া ১২টা নাগাদ, তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে কটূক্তি, গালি-গালাজ করছিল বেশ কয়েকজন।  

তৃণমূল কর্মীর মোটরবাইকটি ভাঙচুর করে তারা। অভিযোগ, চিৎকার চেঁচামেচি ও ভাঙচুরের আওয়াজ পেয়ে, বারান্দায় বেরোতেই তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য় করে ছোড়া হয় বোমা। প্রাণে বাঁচলেও গুরুতর জখম হন তৃণমূল কর্মী। 

ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কর্মী। বোমাবাজিতে জখম তৃণমূলকর্মী  বুদ্ধদেব মুনিয়ান বলছেন, 'গালিগালাজ, চিৎকার। বাইক ভাঙচুর। ২-৩ জনকে চিনতে পারি। সঙ্গে সঙ্গে বোম ছোঁড়ে। করেছে বিজেপির দষ্কৃতীরা। আমি টিএমসি করি।' 

বোমাবাজিতে জখম তৃণমূলকর্মীর স্ত্রী সুলেখা মুনিয়ানের কথায়, বোমায় পড়ে যায় আমার স্বামী। উঠে তারপর সবাইকে ডাকে। বোমাবাজির নেপথ্যে বিজেপি, অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি বিজেপির। বুধবার মধ্যরাতে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদাঁড়ি এলাকায় তৃণমূলের পার্টি অফিসে বিধ্বংসী আগুন লাগে।দরকারি নথি, সিলিং ফ্যান, টেবল, চেয়ার-সহ পুড়ে ছাই হয়ে যায় সমস্ত আসবাব। সেই ঘটনাতেও বিরোধীদের দিকেই আঙুল তুলেছিল তৃণমূল। আর বৃহস্পতিবার রাতের বোমাবাজির ঘটনায়, বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন তৃণমূল কর্মী। 

দুই প্রতিবেশীর ঝামেলা: জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলা। আর সেই ঝামেলা গড়াল বোমাবাজিতে (Bombing)। ঘটনা মল্লারপুরের কোটা গ্রামে। ৩ জন আহত হন। ৩-৪টি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ (Mallarpur Police Station)।

মাড়গ্রামের পর এবার মল্লারপুর। ফের বোমা বারুদের আস্ফালন বীরভূমে। আহত হয়েছেন তিন জন। ঘরের শাটারে এখনও তাজা বোমার দাগ। ভেঙে বেরিয়ে গিয়েছে জানালার ফ্রেম। ছড়িয়ে ছিটিয়ে ভাঙা জানালার কাচ। সামান্য জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলার জেরে ধুন্ধুমার বীরভূমের মল্লারপুরের কোট গ্রামে।     

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget