এক্সপ্লোর

Nandigram Abu Taher: 'সব নকল লোক পাশে বসিয়ে রাজনীতি করেছেন, চোখ নয় কান দিয়ে দেখতেন', ফের সরব নন্দীগ্রামের আবু তাহের

Mamata Banerjee: আবু তাহেরের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, 'আজকে ওনার ফসল অন্য লোক জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আটকাতে পারছেন না। মাঠে খেলবে কে? একটা খেলোয়াড়ও নেই। সমস্ত খেলোয়ার ছত্রভঙ্গ।' 

নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন সঞ্চিতা প্রধান দে- কে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তাঁরা নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবেন। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। তার আগে ফের একবার সরব হলেন তৃণমূল নেতা আবু তাহের।

পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি বলছেন, 'আমি এটা আরও পূর্বে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কেউ না কেউ ভুল বুঝিয়ে প্রার্থীটা দিয়েছে। সব নকল লোককে পাশে বসিয়ে রাজনীতি করেছেন। চোখ দিয়ে দেখেননি, কান দিয়ে দেখতেন। আমরা কোনও অভিযোগ নিয়ে গেলে বলতেন, সমস্ত আমার নখদর্পণে রয়েছে, হাতের তালুর মধ্যে রয়েছে। তোদেরকে কিছু বলতে হবে না। কী কীরকম লোক আছে আমি জানি। তো কী কীরকম লোক আছ এখন তিনি নিজেই দেখতে পাচ্ছেন। আজকে ওনার ফসল অন্য লোক জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আটকাতে পারছেন না। সর্বোপরি যে নন্দীগ্রামে আমরা আন্দোলন করেছিলাম, এত মানুষ রক্তাক্ত হয়েছিল, এত মানুষ আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছে, কত মানুষকে ঘরছাড়া হতে হয়েছে। আজকের দিনে বিভিন্ন মামলায় জর্জরিত। আমাদের পাশে তো দল নেই। নন্দীগ্রামের ফলাফল যা হওয়ার তাই-ই হবে। ফলাফল হয়েই গিয়েছে। যে প্রার্থী সে তো নন্দীগ্রামের নয়, বাইরের প্রার্থী। সেও বলছে যে কত বেশি মার্জিনে আমি জিতব। মাঠে খেলবে কে? তার মানে বুঝতে পারছেন না... একটা খেলোয়াড়ও নেই। সমস্ত খেলোয়ার ছত্রভঙ্গ।' 

'মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এখন এক্সপায়ারি ডেট পার হয়ে গিয়েছে', বলছেন সুকান্ত মজুমদার 

এর আগে নন্দীগ্রাম উপনির্বাচনে সঞ্চিতা প্রধান দে- র নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরেও সরব হয়েছিলেন আবু তাহের। তিনি বলেন, 'আমি শুনেছি সঞ্চিতা প্রধান দে নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন। একসময় তো '২৬ সালের এই নির্বাচনে কোর কমিটি ছিল। সেই কোর কমিটি কোথায়? যাঁকেই প্রার্থী দিক না কেন, আপনারা তাঁকে নিয়েই কাজ করবেন - এই কথাটুকু কার সঙ্গে হয়েছে? সেটাও আমি জানি না। আমার মতো একজন আন্দোলনকারী, জেলখাটা ব্যক্তি, ঘরছাড়া ব্যক্তি এখনও পর্যন্ত তৃণমূলের ঝান্ডার তলায় রয়েছি। সেখানে আমরা যদি জানতে না পারি, তাহলে সাধারণ কর্মী, ভোটার কীভাবে জানবে? এতদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে, একজন প্রার্থী দিতে হয়, তাই দিয়ে দিলাম। লড়াইয়ের মানসিকতা... আমরাই জানি না... তাহলে সাধারণ কর্মীরা জানবে কীভাবে? আর এই ভোটে আমার মনে হয় উপর নেতৃত্বের একটা গা-ছাড়া ভাব। হবে না যখন... যাকে পারি একটা দিয়ে দিই, যা হয় দেখা যাবে। আমি তো জানি যে মাঠে ক্ষরা বন্যায় ফসল নষ্ট হয়, মালিক পরে সেই জমিতেই চাষ করে ফসল তোলার চেষ্টা করে। সেটা যদি আমাদের নেতারা না বোঝে, তাহলে আমার কিছু করার নেই। ফলাফল যেকোনও মানুষই বলে দেবে, এখানে তৃণমূলের পরাজয় হবে।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Advertisement

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget