এক্সপ্লোর

Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ

নন্দীগ্রামে ক্রমেই বাড়ছে ব্যবধান। রেকর্ড মার্জিনে এগিয়ে হাসিরানি রথ। বহু পিছিয়ে বাকিরা।


বিটন চক্রবর্তী, উজ্জ্বল মুখোপাধ্যায় , কলকাতা :  মঙ্গলে উপনির্বাচন হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। শুক্রবার ফলপ্রকাশের দিন সকাল থেকেই এগিয়েছিল বিজেপিই। পোস্টাল ব্যালটেই পদ্মছাপই ছিল এগিয়ে। এরপর ইভিএম খুলতেও তরতর করে এগোতে থাকে বিজেপি। শেষ পাওয়া খবর অনুসারে, রেকর্ড মার্জিনে এগিয়ে রয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। দুই কেন্দ্রে ভোট অবাধ ও নিরপেক্ষ হয়েছে কি না, তা নিয়ে ভোটের দিনই বিজেপি ও বিরোধীদের মধ্য়ে চাপানউতোর চরমে ওঠে,  যদিও, মুখ্য়মন্ত্রী দাবি করেন, জয় নিয়ে তাঁরা নিশ্চিত ! ফলের ট্রেন্ড সামনে আসতেই, মিলে যেতে থাকে মুখ্যমন্ত্রীর কথা। 

নন্দীগ্রামে ভোট গণনার পঞ্চম রাউন্ডের শেষে ৪১,৫০০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। অন্যদিকে, রেজিনগরে চতুর্থ রাউন্ডের শেষে ২৩,১৮৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকার।অনেক বুথে ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন পদ্ম প্রার্থীরা। কার্যত বিরোধী প্রার্থীদের ধরাছোঁয়ার বাইরে তিনি। নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস ও রেজিনগরে দ্বিতীয় স্থানে AJUP। রেজিনগরে ৪ নম্বরে উঠে এলেন মমতা তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী ।  

নন্দীগ্রামে ভোটগণনার দিন হাওয়া সরগরম হলেও রেজিনগর ছিল অনেক শান্ত। গণনাকেন্দ্রে না থাকার সিদ্ধান্ত নেয় গতবার ৫৮ হাজারেরও বেশি ভোটে জেতা হুমায়ুন কবীরের AJUP-র। গণনা হলে নেই মমতা তৃণমূলের কোনও প্রতিনিধিও। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় বহরমপুর গার্লস কলেজের গণনাকেন্দ্র।নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে গণনা  চলছে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন ভবনে। মোট ১৫ রাউন্ডে হবে ভোট গণনা।                         

২৬-এর বিধানসভা ভোটে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর জয়ী হয়েছিলেন ৫৮ হাজার ৮৭৬ ভোটে। তাঁর ছেড়ে যাওয়া আসনে এবার আমজনতা উন্নয়ন পার্টির টিকিটে লড়েন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। রেজিনগরে ৭২ শতাংশ সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। কিন্তু সেখানেও দেখা যায় হইহই করে এগিয়ে গিয়েছেন বিজেপির শাখারভ। 

যদিও উপনির্বাচন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ' কোনও ভোটই হয়নি। কখনও শুনেছেন ভোটের আগে বিজেপি-র লোকেরা বলছে এত ভোট, অত ভোট পাব। এর মানে হল,  ছাপ্পা ভোট, ধাপ্পা ভোট, লুঠ করা ভোট। লুঠ করে লুটেরা বাহিনী বেশিদিন টিকতে পারবে না। '                   

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, এবার যা বললেন অভয়ার মা..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget