এক্সপ্লোর

Narendra Modi : মতুয়াদের নাগরিকত্বই এখন বিশবাঁও জলে, শঙ্কা-কাটাতে পারবে কি মোদির সভা? মাথাব্যথা বাড়বে বিজেপির?

BJP News: এই পরিস্থিতিতে, অঙ্ক বলছে এবার ভোটের আগে এসআইআর এর ফলে বিজেপির মতুয়া ভোট ব্যাঙ্কে টান ফেলতে পারে। ঠিক কীরকম হিসেবটা? 

কলকাতা : বাংলার ভোট-মানচিত্রে মতুয়া সম্প্রদায় সব সময়ই একটা বড় ফ্যাক্টর। যাদের সিংহভাগই এসেছেন বাংলাদেশ থেকে। তাদের ভোটের দিকে পাখির চোখ তৃণমূল-বিজেপি-সহ সব দলের । এসআইআর নিয়ে এই তুমুল হট্টগোলের পর মতুয়ারা এখন কোন দিকে যাবে? এই নিয়ে এখন জোরদার অঙ্ক কষাকষি।ফের একবার ভোটের ঠিক আগে, মতুয়াদের নিয়ে রাজনৈতিক দলগুলোর দড়ি-টানাটানি চরমে উঠেছে। এই পরিস্থিতিতে, অঙ্ক বলছে এবার ভোটের আগে এসআইআর এর ফলে বিজেপির মতুয়া ভোট ব্যাঙ্কে টান ফেলতে পারে। ঠিক কীরকম হিসেবটা? 

রাজ্যের ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর মধ্য়ে ৩১ টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাঙ্ক। বনগাঁ, কৃষ্ণনগর ও রানাঘাট, এই ৩টি লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। CAA চালুর প্রতিশ্রুতি দিয়ে, ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগই গেছিল তৃণমূলের দিকে। আবার, ২০২৪-এর লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় বিজেপি। আর, এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সেই মতুয়া ভোটব্যাঙ্ক নিয়েই তুঙ্গে উঠেছে টানাপোড়েন। 

এর কারণ, বিজেপি নেতা সুব্রত ঠাকুরের দাবি। দু-হাজার উনিশ সাল থেকে যে বিজেপি (BJP), মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে।  ২০২৬ এর বিধানসভা ভোটের আগে সেই মতুয়াদের নাগরিকত্বই নিয়ে এখন বিশবাঁও জলে। বিধানসভায় ভোট দিতে পারবে কি না তা নিয়েই উৎকণ্ঠায়! এই অবস্থায় বনগাঁর মতুয়াগড়ে মিছিলের পাশাপাশি জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে চাপ বেড়েছে বিজেপির। আর এখন বনগাঁর ঠাকুরনগরের মতুয়াবাড়ির সদস্য সুব্রত ঠাকুর বলছেন, সন্দেহজনক ভোটারদের আশি থেকে ৯০ শতাংশই মতুয়া। ফলে, SIR-এ সেই মতুয়া ভোটব্যাঙ্ক নিয়েই এখন সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। আর তাই জন্যই কি শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা করতে আসছেন নরেন্দ্র মোদি?  

কী ভাবছেন জনতা? 

বিধানসভা ভোটে বিজেপির মাথাব্যথার কারণ হবে মতুয়া ভোট? এই প্রশ্নটি এবিপি আনন্দ-র তরফে রাখা হয়েছিল সোশ্যাল প্ল্যাটফর্মে।   কী বলতে জনতা? হিসেব বলছে, হ্যাঁ বলছেন, ৭৩ শতাংশ। না বলছেন, ২৪ শতাংশ। বলতে পারব না, ৩ শতাংশ। এছাড়া প্রশ্ন রাখা হয়েছিল, রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা কি পারবে মতুয়াদের ক্ষোভে প্রলেপ দিতে ? হ্যাঁ  বলছেন  ৭২ শতাংশ। না বলছেন ২৬ শতাংশ । বলতে পারব না বলেছেন ২ শতাংশ।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest:'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা'র দাবি কি মেনে নিল কেন্দ্র ? 'ককরোচ'দের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি নাড্ডা
West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তি ; লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের
2nd Hooghly Bridge: ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ
ফের ১২ ঘণ্টা বন্ধ থাকবে সেকেন্ড ব্রিজ, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল পুলিশ

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget