এক্সপ্লোর

Narendra Modi : 'মুসলিম বোনেরাও বুঝে গেছেন...' এবার ভোটব্যাঙ্ক নিয়ে তৃণমূলকে বড় চ্যালেঞ্জ মোদির

Narendra Modi On Muslim Vote Bank : আরামবাগের সভাতেই ৭ বার নিলেন সন্দেশখালির নাম! সেই সঙ্গে বাংলার মুসলিম ভোটব্যাঙ্ক এবার কোনদিকে যাবে, তা নিয়েও করে ফেললেন ভবিষ্যদ্বাণী। 

আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক , সমীরণ পাল, আরামবাগ : লোকসভা ভোটের ( Loksabha Poll 2024 ) দাদামা বেজে গিয়েছে দেশ জুড়েই। আর এই আবহে মার্চের প্রথম সপ্তাহে পরপর বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী ( Narendra Modi )। আর এই ভোটযুদ্ধের আগে নরেন্দ্র মোদি শঙ্খে ফুঁ দিলেন আরামবাগ থেকে। এদিন একের পর এক আক্রমণাত্মক বাক্যে তিনি বিঁধলেন বাংলার শাসকদলকে। আরামবাগের সভাতেই ৭ বার নিলেন সন্দেশখালির নাম! সেই সঙ্গে বাংলার মুসলিম ভোটব্যাঙ্ক এবার কোনদিকে যাবে, তা নিয়েও করে ফেললেন ভবিষ্যদ্বাণী।           

'তৃণমূল ভাবে তাদের একটা ভোটব্য়াঙ্ক আছে। এবার তৃণমূলের সেই অহঙ্কার ভেঙে যাবে। এবার মুসলিম সম্প্রদায়ও বিজেপিকে ভোট দেবে। ' এভাবেই চড়া সুরে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন, লোকসভা ভোটের ফল থেকেই শুরু হবে তৃণমূলের পরাজয়ের কাউন্টডাউন। মোদি এদিন বলেন, 'নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ক তৃণমূলের অহঙ্কার, তৃণমূলের গুন্ডারাজকে উৎখাত করবে মহিলারা' । প্রধানমন্ত্রীর ( Narendra Modi ) হুঁশিয়ারি, মুসলিম বোনেরাও বুঝে গেছে...পশ্চিম বাংলা থেকে তৃণমূলের পরাজয়ের কাউন্টডাউন শুরু হয়েছে। 

২০০৮-এর পঞ্চায়েত ভোট থেকে শুরু করে, তারপরের একের পর এক নির্বাচন, সংখ্য়ালঘু ভোটব্য়াঙ্কের সিংহভাগই এখন তৃণমূলের দখলে। এই আবহে শুক্রবার আরামবাগের সভা থেকে তৃণমূলের উদ্দেশ্য়ে কার্যত ইঙ্গিতপূর্ণ চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন নরেন্দ্র মোদি।  তবে মোদির চ্যালেঞ্জের ঝটিতি জবাব এসেছে তৃণমূল শিবির থেকেও। 

একদা বিজেপি নেতা, অধুনা তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, 'আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আপনাকে ২০২১ সালে গোহারা হারিয়েছেন। তাবলে আপনি (নরেন্দ্র মোদি) বলবেন কার ভোটব্যাঙ্ক মুসলমান আর কার ভোটব্যাঙ্ক হিন্দু! এই ভাবে আপনি (নরেন্দ্র মোদি) ভোটকে ভাগ করছেন! ভারতকে ভাগ করছেন! এর থেকে খারাপ কোনও রকম উক্তি গত ৭৬ বছরে কোনও প্রধানমন্ত্রী করেননি।' 

এদিন আরামবাগের সভা থেকে, লোকসভা ভোটের পাশাপাশি ২০২৬-এর বিধানসভা ভোটের কাউন্টডাউনও শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। বললেন, 'এই লোকসভা নির্বাচনে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের বিদায়ের, পরাজয়ের কাউন্ট ডাউন শুরু করব .... পশ্চিমবঙ্গ বিকশিত হলে, ভারত বিকশিত হবে। এর জন্য় আসন্ন লোকসভা নির্বাচনের প্রত্য়েকটা সিটে পদ্ম ফোটাতে হবে।'

এখন ভোটলক্ষ্মী কার উপর সদয় হন, তা বলবে সময়। 

  • আরও দেখুন : 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget