এক্সপ্লোর

Narendra Modi News: কুয়াশায় নামতে পারল না মোদির কপ্টার, তাহেরপুরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ‘অ্যাক্ট অফ গড’, বলছেন কুণাল

Modi's Taherpur Rally: এদিন মোদিকে দেখতে মানুষের ভিড় উপচে পড়েছিল।

কলকাতা: কুয়াশার জন্য নামতে পারেনি হেলিকপ্টার। ফলে নদিয়ার তাহেরপুর থেকে ফিরতে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কলকাতা বিমানবন্দর থেকে তিনি ভার্চুয়াল বক্তৃতা করতে চলেছেন বলে খবর। কিন্তু তার আগে তুলকালাম বাঁধল সভাস্থলে। ব্যারিকেড ভেঙে এগোলেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। এমনকি যে ভিভিআইপি ফটক ছিল, সেটিও ভেঙে ফেলার চেষ্টা হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। (Modi's Taherpur Rally)

শনিবার কলকাতা বিমানবন্দর থেকে সোজা তাহেরপুরের নেতাজি পার্কে আয়োজিত সভাস্থলের উদ্দেশে রওনা দেন মোদি। কিন্তু ঘন কুয়াশার জেরে সেখানে নামতেই পারেনি তাঁর হেলিকপ্টার। ফলে কলকাতা বিমানবন্দরে ফিরে আসতে হয় তাঁকে। সেখান থেকেই শেষ পর্যন্ত ভার্চুয়াল বক্তৃতার আয়োজন হয়। কিন্তু ভার্চুয়াল মাধ্যমে মোদির বক্তৃতা শুরু হওয়ার আগে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয় নেতাজি পার্কের সভাস্থলে। (Narendra Modi News)

এদিন মোদিকে দেখতে মানুষের ভিড় উপচে পড়েছিল। জায়গার সঙ্কুলান না হওয়ায় অনেকেই বাইরে রয়ে যান। সেই অবস্থায় ভিতরে ঢোকার জন্য ব্যারিকেড টপকাতে শুরু করেন বিজেপি-র কর্মী-সমর্থকেরা। সভাস্থলে যে VVIP গেট ছিল, সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু একটা সময় পর সেই গেট ভাঙতে উদ্যত হন বিজেপি-র কর্মী-সমর্থকেরা। ব্যারিকেড ভেঙে ফেলা হয়। সভাস্থলে পুলিশ ও আইপিএস অফিসাররা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান। 

এই চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে VVIP গেটে বিজেপি-র রাজ্য নেতৃত্বের কাউকেই দেখা যায়নি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একবার দেখা দিয়েই সরে যান। রাজ্য নেতৃত্ব কর্মীদের বোঝালে, পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারত বলে অভিযোগ ওঠে। বিজেপি-র এক সমর্থক বলেন, "আমিও দিল্লি থেকে এসেছি। রাজ্য কমিটি যে ব্যবস্থা করেছে...মাঠে যে জায়গায়, তার তুলনায় ভিড় অনেক বেশি। প্রশাসনকে অনুরোধ করব সামলাতে। সকলেই পরিবর্তন চান। মোদিকে দেখতে চান।" গেট ভেঙে ফেলার কথা উঠলে বলেন, "প্রশাসন তো দেখবে!" কিন্তু হাজার হাজার মানুষের ভিড় যেখানে, কেন আগে থেকে ব্যবস্থা করা হল না, ওঠে প্রশ্ন। ওই বিজেপি কর্মী বলেন, "ধারণা নিশ্চয়ই ছিল। তবে যতটা ভেবেছিলাম, তার ডাবল এসেছেন।"

কিন্তু আজ যে পরিস্থিতি তৈরি হয়, তাতে তিল ধারণার জায়গা ছিল না। পদপিষ্ট হওয়ার মতো ঘটনাও ঘটতে পারত। পুলিশ এবং আইপিএস অফিসাররা বিজেপি-র কর্মী-সমর্থকদের বোঝানোর চেষ্টা হয়। কিন্তু বার বার ব্যারিকেড ভেঙে ফেলা হয়। আবারও তুলে দাঁড় করাতে হয় পুলিশকে। এক ব্যক্তি বলেন, "গেট কেন আটকাবে? পয়সা খরচ করে এসেছি। আর গেট আটকে রাখবেন? লক্ষ লক্ষ কর্মীদের আটকে রেখেছেন। ভিতরে খালি রয়েছে।" মোদিকে দেখার জন্য এদিন ভোর থেকেও অপেক্ষা করছিলেন অনেকে। 

সেই অবস্থায় মঞ্চ থেকে বলা হয়, "দল আমাদের বিজেপি, পরিবার আমাদের বিজেপি। বিজেপি-র সভার শৃঙ্খলাও আমরা বজায় রাখব।" এর পর মঞ্চে ওঠেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে চপার নামতে পারেনি। তাই আপনারা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য ধৈর্যপূর্বক শুনবেন বলে আবেদন করছি।" এর পর ভার্চুয়াল মাধ্যমে অডিও বক্তৃতা শুরু হয় মোদির। 

বিশৃঙ্খলা নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ আজ তীব্র আক্রমণ করেন বিজেপি-কে। তিনি বলেন, "আজ এই বিশৃঙ্খলা...বিজেপি-র কোনও দায়িত্বশীল রাজ্যনেতাকে দেখা যায়নি ভিড় সামলাতে। সরু জায়গায় বেশি লোক ঢুকিয়েছিলেন। সভা এমন কিছু বড় হয়নি। অল্প জায়গায় বেশি মানুষ ঢুকিয়েছেন দায়িত্বজ্ঞানহীনের মতো। বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিজেপি-র একজন রাজ্যনেতাকে ভিড় সামলাতে দেখা যায়নি। চেয়ার ছোড়াছুড়ি, গেট ভাঙা, সব রকম বিশৃঙ্খলা হয়েছে। সংযমের সঙ্গে বিজেপি কর্মীদের বিশৃঙ্খলা, অন্যায় আচরণ সামলেছে পুলিশ। নেতারা সব মঞ্চে বসেছিলেন। নরেন্দ্র মোদি মনে রাখবেন, আজ নামতে পারেননি। ২০২৬-এর যাত্রা শুরু করতে এসেছিলেন নাকি? লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়'। নরেন্দ্র মোদি, আপনি প্রথম সভায় হোঁচট খেলেন। আপনার কপ্টার যে নামতে পারল না, এটা হল অ্যাক্ট অফ গড। বাংলায় বিজেপি-র জন্য মৌসম বিগড় চুকা হ্যায়। বাংলার বকেয়া টাকা নিয়ে কোনও কথা নেই, বাংলাকে অপমান করেছেন, কোনও কথা নেই, বাংলার পরিযায়ী শ্রমিকদের অপমান করেছেন, বাংলাভাষী বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন, তা নিয়ে কোনও কথা বললেন না। "

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget