এক্সপ্লোর

Narendrapur News : লুকিয়ে প্রতিবেশী 'মহিলার স্নান দেখা', ধরা পড়ে মহিলাদেরই 'মার'

South 24 Pargana News: ধরা পড়ার পর লজ্জিত হওয়া তো দূরের কথা, উল্টে গলা তুলে অন্যান্য মহিলাদের উপর চড়াও হয় অভিযুক্ত । 

 

রঞ্জিত সাউ, নরেন্দ্রপুর : শুক্রবার নারী দিবস। সারা দুনিয়া যখন নারীদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তার ঠিক আগেই কলকাতা থেক ঢিল ছোড়া দূরত্বে নরেন্দ্রপুরে ঘটে গেল এক ন্যক্কারজনক ঘটনা। স্নানরত গৃহবধূকে লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি। ধরা পড়ার পর লজ্জিত হওয়া তো দূরের কথা, উল্টে গলা তুলে অন্যান্য মহিলাদের উপর চড়াও হয় অভিযুক্ত । 

' প্রতিবাদী  গৃহবধূদের  উপরই হামলা'

নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা। স্নানঘরে স্নান করছিলেন এক গৃহবধূ। অভিযোগ, সেই  দৃশ্য গোপনে দেখছিলেন স্থানীয় এক যুবক। পাড়ার বউদের হাতেই  ধরা পড়ে যায় প্রতিবেশী যুবক। সঙ্গে সঙ্গে রেগেমেগে চিৎকার শুরু করেন মহিলারা। এই ঘটনায় লজ্জিত হওয়া বা ক্ষমা চাওয়া তো দূরের কথা, অভিযোগ, ওই যুবক প্রতিবাদী  গৃহবধূদের  উপরই হামলা চালায় । 

মহিলাদের  প্রতিবাদ

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুবকটিকে ঘিরে ধরে কয়েকজন মহিলারা  প্রতিবাদ করতে থাকেন। তখন তাঁদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় মাথা ফেটে যায় প্রতিবাদী এক মহিলার। এলাকার মহিলাদের অভিযোগ, অভিযুক্ত যুবকের নাম সুরজিত মণ্ডল। এলাকায় লোকে টিঙ্কু বলেই চেনে। প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করে, আর তক্কে তক্কে থাকে কার বাথরুমে উঁকি দেওয়া যায়। 

আগেও বিভিন্ন বাড়ির বাথরুমে উঁকি মেরেছে বলে অভিযোগ স্থানীয়দের। কেউ স্নান করলে উঁচু জায়গায় উঠে তার দেখার অভ্যেস। বারবার এই রকম স্বভাবের প্রতিবাদ করা হলেও, টিঙ্কু ওরফে সুরজিতের হুঁশ ফেরেনি। অভিযোগ, এদিন একযোগে বহু মহিলা প্রতিবাদ করলে কাঠ দিয়ে মেরে এক মহিলার মাথা ফাটিয়ে দেয় টিঙ্কু। 

মা-বাবার সমর্থন ছেলেকেই ?                                 

আক্রান্ত মহিলারা এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হয়নি। আক্রান্ত মহিলাদের অভিযোগ, টিঙ্কুর এই দুষ্কর্ম সম্পর্কে পরিবারের লোকজনকে জানালে, তার বাবা ও মা উলটে ছেলেকেই সমর্থন করত। ফলে তার সাহস আরও বেড়ে যায়। 

তবে আর এই দুষ্কর্ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন মহিলারা। 

আরও পড়ুন : 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget