এক্সপ্লোর

Nawsad Siddique : 'বিধায়ককে তাঁর নির্বাচনী কেন্দ্রে যেতে দিতে বাধা কোথায় ?' পুলিশের সঙ্গে বচসা নৌশাদের

Panchayat Election : কর্তব্যরত পুলিশের কাছে, তাঁকে কেন যেতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে লিখিত বয়ানও দাবি করেন নৌশাদ সিদ্দিকি।

কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্ব থেকে শুরু। ভোট গণনার সময়ও অশান্ত হয়েছিল ভাঙড়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। আর যে 'কারণে' নিজের নির্বাচনী কেন্দ্রে যেতে গিয়ে বাধা পেলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। পুলিশি বাধায় ভাঙড়ে ঢুকতেই পারলেন না তিনি। রাজারহাটের পর নিউটাউনে আটকানো হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। যেখানে পুলিশের সঙ্গে প্রবল কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। পুলিশের 'যুক্তি' মানতেও চাননি তিনি।

নৌশাদের দাবি ছিল, ১৪৪ ধারার মানে তো চারজন তা তার থেকে বেশি লোকের জমায়েত করা যাবে না। কিন্তু আমি ও আর একজন মাত্রই তো গাড়িতে যাচ্ছি। তাহলে কোথায় সেই ধারা ভঙ্গ করা হয় ? কর্তব্যরত পুলিশের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, নির্বাচিত জনপ্রতিনিধিকে তাঁর নির্বাচনী এলাকায় যেতে দেওয়া হবে না, এটা কোথায় উল্লেখ রয়েছে ?

কর্তব্যরত পুলিশের কাছে, তাঁকে কেন যেতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে লিখিত বয়ানও দাবি করেন নৌশাদ সিদ্দিকি। যদিও তাঁদের কাছে আশা 'অর্ডারের' ভিত্তিতেই আইএসএফ বিধায়ককে আটকানো হচ্ছে বলেই জানান কর্তব্যরত পুলিশ অফিসার। বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর নৌশাদকে বলতে শোনা যায়, আপনারা বিরোধীদের আটকানোর কাজে ব্যস্ত, সেই সময় নষ্ট করতে চাই না। দীর্ঘক্ষণ বচসার পরও পুলিশ তাঁকে যেতে না দেওয়ায় শেষমেশ ভাঙড়ের রাস্তা আর ধরতে পারেননি নৌশাদ। আগামীতে অবশ্যই যাব, ফিরে যাওয়ার আগে বলেছেন নৌশাদ সিদ্দিকি।

নৌশাদ সিদ্দিকি বলেন, 'আমি জানতে চাইলাম আমি বিধানসভা কেন্দ্রে যেতে চাই। ওঁরা বললেন যে তালিকা আছে, তাতে নাম না থাকলে যেতে পারব না। গতকালই ভাঙড়ে বড় বড় নেতারা ঘুরে বেরিয়েছেন। প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন। আমি তো বরাবর শান্তির কথা বলেছি। ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি বলব ভাঙড়বাসী যে প্ররোচনায় পা না দেন।'

                                        

আরও পড়ুন- 'একটা অংশ অযোগ্য, আরেকটি অংশ মজা দেখছে, পুলিশকে আক্রমণ TMC বিধায়কের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget