এক্সপ্লোর

NCPI MP Faces Agitation : বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান

Mala Roy : এখানকার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন মালা রায়। বর্তমানে এই এলাকা তাঁর লোকসভা কেন্দ্রের মধ্য়েই পড়ে।

পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ছটপুজোর আয়োজন দেখতে এসে নিজের লোকসভা এলাকায় বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল ছেড়ে NCPI-তে মিশে যাওয়া সাংসদ মালা রায়। শুনতে হল 'চোর' স্লোগান। পাল্টা উত্তর দিয়েছেন মালা রায়। এদিকে এই নিয়ে শুরু হয়েছে তরজা।

এসেছিলেন ছটপুজোর আয়োজন দেখতে। আর এখানে এসেই বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল ছেড়ে NCPI-তে মিশে যাওয়া সাংসদ মালা রায়। নিজের লোকসভা কেন্দ্রেই শুনতে হল 'চোর' স্লোগান। টালিগঞ্জের চন্দ্র মণ্ডল লেনের মাঠে, রবিবার সরকারিভাবে ছটপুজোর আয়োজন করা হয়। যা কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানকার দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন মালা রায়। বর্তমানে এই এলাকা তাঁর লোকসভা কেন্দ্রের মধ্য়েই পড়ে। রবিবার এখানেই ছট পুজোর অনুষ্ঠানে আসেন তিনি। তখনই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা।

এক বিজেপি সমর্থককে বলতে শোনা যায়, "মালা রায় সাংসদ হয়ে নারীদের সুরক্ষা করতে পারেন না। এখানে এসে বাধা দিচ্ছেন সব দালালগুলোকে নিয়ে এসে। আমাদের ১৫ বছর অত্য়াচার করেছেন এই মহিলা।" বিক্ষোভকারীদের একাংশের দাবি, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বিজেপি করার জন্য় মালা রায়ের অনুগামীদের হাতে তাঁদের মার খেতে হয়েছিল। অপর এক বিজেপি সমর্থক বলেন, "আমরা বিজেপি করেছিলাম বলে আমাদের মেরেছে। ও চিটিংবাজ এক নম্বরের।"

ঘটনাচক্রে বিধানসভা ভোটে তৃণমূল হারার পর তৃণমূলের প্রতীকে জিতে আসা ২০ জন লোকসভার সাংসদ NCPI-তে মিশে গেছেন। তাঁদের মধ্য়ে রয়েছেন মালা রায়। এক বিক্ষোভকারী বলেন, "NCPI তো কী হয়েছে! উনি পিঠ বাঁচাতে NCPI-তে ঢুকেছেন। ঢুকেছেন বলে ওঁকে ক্ষমা আমরা করব না।" অপর এক বিক্ষোভকারী বলেন, "যদি দেখারই হয়, প্রথম দিন যখন কাজ শুরু হচ্ছিল, তখন ব্য়বস্থাপনা দেখতে পারতেন। আজ যখন শেষ হয়ে গেল। উনি চাইছেন এই অনুষ্ঠান এখানে না হোক।"

সাংসদ মালা রায় বলেন, "মুখ্য়মন্ত্রীকে জিজ্ঞেস করুন না। উনি তো সব খবর রাখেন। এরা কী করেছে বা আমরা কী করেছি। তিনি খবর রাখেন কে চোর, আর কে সাধু। কোনওরকম অশান্তি, এই অঞ্চলে ছিল না। ৪ তারিখের পর থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছে।" তাঁকে প্রশ্ন করা হয়, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ তুলছে...। উত্তরে মালা রায় বলেন, "আমি বলতে পারব না। অত্য়াচারের খবর আছে ? আপনি প্রশাসনকে বলুন অভিযোগ আছে কিনা আমাদের বিরুদ্ধে।"

সন্ধের দিকে ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী। সাংসদ বলেন, "আমি NDA-র শরিক এটা বলতে পারি। সবথেকে বড় শরিক। যথাযথ আমাদের যা কর্তব্য সেটা আমরা করব। এটার সঙ্গে বৃহত্তর রাজনীতির কোনও সম্পর্ক নেই। এখন ব্যক্তিগত রাগ, ক্রোধ কেন আছে সেটা আমরা বলতে পারব না।" বিক্ষোভের মুখে দীর্ঘক্ষণ আটকে থাকার পর, পৌনে সাতটা নাগাদ ফিরে যান মালা রায়। 

এ প্রসঙ্গে মমতা-পন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, "বিজেপির বি টিমে নাম লিখিয়ে কী লাভ হল ? মালাদি-কে যারা বিক্ষোভ দেখিয়েছেন, মালাদি-র যদি মনে হয় তাঁরা একসময় তৃণমূল ছিল এখন বিজেপি, আর বিজেপিই যদি মালাদি-কে অপমান করে থাকেন, তাহলে ওই NCPI...বিজেপির শরিক...প্রধানমন্ত্রীর সঙ্গে চা খাওয়া...তাহলে কী লাভ হল ?"  এদিকে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "উনি পিঠ বাঁচাতে NCPI-এ গেছেন কি না উনিই বলতে পারবেন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা যদি পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী হন, তাহলে তো ওঁর লোকেরাই ছিলেন এরা। মালাদেবী কতটা সার্ভিস দিয়েছেন, না দিয়েছেন তিনি তাঁর এলাকার লোকদের কাছে জানতে পারবেন, আমরা বলতে পারব না।"

সব মিলিয়ে কটাক্ষ-পাল্টা কটাক্ষ ঘিরে সরগরম রাজনীতি।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget