এক্সপ্লোর

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির

West Bengal Politics : আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানের গরহাজিরায় এই জল্পনা।

কলকাতা : NCPI থেকে 'কালীঘাট তৃণমূল'-এ ফিরছেন মুর্শিদাবাদের তিন সাংসদ ? মঙ্গলবার NDA বৈঠকে ৩ NCPI সাংসদের গরহাজিরায় জল্পনা সৃষ্টি হয়েছে। আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানের গরহাজিরায় এই জল্পনা। এ প্রসঙ্গে এবার বড় মন্তব্য করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

তিনি বললেন, "এই কথাটা ভিত্তিহীন। আমি উল্টো বলতে চাই যে আমি, দিল্লিতে ছিলাম। দিল্লি থেকে আসছি। সেখানে ইতিমধ্যে দেখা গেছে গোপন বৈঠকে, অত্যন্ত বর্ষীয়ান নেতা সৌগত রায় এবং প্রাক্তন মন্ত্রীও ছিলেন...শত্রুঘ্ন সিনহা। তাঁরা বসে কেন্দ্রীয়মন্ত্রী এবং  প্রাক্তন সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বসে নৈশভোজ খাচ্ছেন এবং যতদূর আমরা খবর পেলাম যে সেখানে তাঁরা আবার ওঁর সঙ্গে আলোচনা করছেন কী করে ওঁরা বিজেপিতে যেতে পারেন। সুতরাং, এই ধরনের খবর চালাচালির মধ্যে না যাওয়াই ভাল। পাল্টা তো আমি এটা শুনেছি যে, সৌগত রায়, শত্রুঘ্ন সিনহা...এদের সঙ্গে আরও একজন আছেন যিনি জয়েন করতে চাইছেন।"

গত মঙ্গলবার বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে ফার্স্ট বেঞ্চে জায়গা পান তৃণমূলের বিদ্রোহী, NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ছবিতে দেখা যায়, স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে ও অনুপ্রিয়া পটেল। আর তাঁদের পাশেই বসে রয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বর্তমানে NCPI-এ মিশে যাওয়া  সাংসদদের অন্য়তম কাকলি ঘোষ দস্তিদার। উপরের সারিতে নরেন্দ্র মোদির প্রায় পিছনেই বসে ছিলেন আরেক NCPI সাংসদ শতাব্দী রায়, সেই সারিতেই একটু দূরে বসে ছিলেন অসিত মাল।

সংসদীয় রাজনীতিতে তৃণমূল যখন ভেঙেচুরে একাকার, তখন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন NDA ক্রমশ হচ্ছে 'বাহুবলী'। মঙ্গলবার নয়াদিল্লিতে NDA-র 'মঙ্গল মিলন' বৈঠক হয়। সেই বৈঠকেই অংশগ্রহণ করেন NCPI-এর, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্য়োপাধ্য়ায়, জুন মালিয়া, শর্মিলা সরকার-সহ আরও অনেকে। কিন্তু, NDA বৈঠকে দেখা যায়নি- আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানকে।

এ প্রসঙ্গে শতাব্দী রায় বলেন, "আসলে যদি পার্লামেন্টে দেখা হয়ে গেল এতদিনের পুরনো সঙ্গী, তাঁদের সঙ্গে যদি কথা বলা হয়, সেটা যদি আবিষ্কার করা হয় যে চলে আসার কথা, তাহলে আমার মনে হয় না সেটা খুব একটা যুক্তিযুক্ত বা বুদ্ধিমানের কথা হবে। আর কালীঘাটের তৃণমূল যখন বারবার বলছিল, এদের নেওয়া হবে না, ক্ষমা চাইতে হবে, কত কিছু বলছে, তারপরে আর ওরা চাইছে কেন ফেরত আসার। ফেরত গেলেও এত সুন্দর করে ওয়েলকাম করবে কেন ?"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Weather Alert: কলকাতায় মুষলধারে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা
Weather Alert: কলকাতায় মুষলধারে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা
Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
Advertisement

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget