এক্সপ্লোর

Subhas Chandra Bose Jayanti 2022: সূচনা করেছিলেন নেতাজী, কেন্দ্র তুললেও বাংলায় প্ল্যানিং কমিশন করব, জানালেন মুখ্যমন্ত্রী

Subhas Chandra Bose Jayanti 2022: মুখ্যমন্ত্রী বলেছেন, নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। কেন্দ্রের যোজনা কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি।

কলকাতা: রেড রোডে নেতাজির জন্মজয়ন্তী (Subhas Chandra Bose Jayanti) পালন। সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেত সঙ্গীতের পর শাঁখ ও সাইরেন বাজিয়ে নেতাজিকে শ্রদ্ধা জানানো হয়।

মুখ্যমন্ত্রী বলেছেন, নেতাজির নামে রাজ্যে আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। কেন্দ্রের যোজনা কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। বললেন, ‘প্ল্যানিং কমিশনের সূচনা করেছিলেন নেতাজি। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া লজ্জাজনক সিদ্ধান্ত ছিল। নেতাজীর সিদ্ধান্ত আজও আমাদের জন্য গ্রহণযোগ্য।  আমরা বাংলায় প্ল্যানিং কমিশন করব। নাইবা হল জায়গা হল তাঁর দিল্লি। বাংলায় তাঁর জায়গা থাকবেই। বাংলা তো চিরদিন সারা ভারতকে পথ দেখায়। নেতাজি শুধু বাংলার নয়, গোটা বিশ্বের।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  ‘আমরা স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তুলব।  ঋষি অরবিন্দের ১৫০ তম জন্মবার্ষিকী পালনের কর্মসূচি স্থির হয়ে গেছে। ‘নেতাজিকে জানতে গেলে আগে বিবেকানন্দকে জানতে হবে। বাংলা নবজাগরণের পীঠস্থান।’

নাম না করে বিজেপির তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘কেউ কেউ ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা করছেন।’

মুখ্যমন্ত্রী বলেছেন,‘নেতা গাছ থেকে পড়ে না, কাজের মধ্য দিয়ে তৈরি হয়। পাঠ্যপুস্তকে দেশপ্রেমের ইতিহাস পড়ানো হোক। গাঁধীজি কাকে বেশি ভালবাসতেন, সেটা নিয়ে বিতর্ক হোক।’

নেতাজীর মৃত্যু রহস্য নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন,‘কেন্দ্রীয় সরকার বলেছিল, সব রহস্য উন্মোচন করবে, কিছুই হয়নি। আমরা সব রকম কাগজ, তথ্য দিয়ে সহযোগিতা করেছিলাম।’

মমতা বলেছেন,  ‘আজ বাংলাকে এত অবজ্ঞা কেন? বাংলার ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারও নেই।’

তিনি বলেছেন, ‘একটা মূর্তি গড়লেই নেতাজিকে ভালবাসা যায় না।  অমর জ্যোতি নিভিয়ে নেতাজির মূর্তি বসালে দেশপ্রেম হয় না। ওয়ার মেমোরিয়াল নিয়ে এখন রাজনীতি হচ্ছে।’

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি মা-মাটি-মানুষ নিয়ে রাজনীতি করতে চাই না। প্রজাতন্ত্র দিবসে একটা নেতাজির ট্যাবলো থাকলে কী অসুবিধে হত? এতদিন পর কেন নেতাজির স্ট্যাচু তৈরির কথা মনে পড়ল? দেশের সব ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। নেতাজির ট্যাবলো কেন বাতিল করেছেন, আমাদের জানানো হয়নি। নেতাজির ট্যাবলো আমাদের রেড রোডে চলবে, বলে দিলাম।’

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget