এক্সপ্লোর

Coochbehar: বর্ষার শুরুতে ভাঙল 'মরা তোর্সা' নদীর নতুন বাঁধ, শুরু রাজনৈতিক তরজা

Coochbehar News: স্থানীয় সূত্রে খবর, ১০০ দিনের প্রকল্পে তৃণমূল পরিচালিত কোচবিহার জেলা পরিষদের তরফে মাস তিনেক আগে এই নদীর বাঁধ তৈরি করা হয়। বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ ছিল প্রায় ২০ লক্ষ টাকা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বর্ষার শুরুতেই কোচবিহারের (Coochbehar) গুড়িয়াহাটি এলাকায় ভাঙল ‘মরা তোর্সা’ নদীর নতুন বাঁধ (dam)। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের জেরে এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তৃণমূল (TMC) জমানায় সবেতেই দুর্নীতি, কটাক্ষ বিজেপির (BJP)। অভিযোগ ওড়াল শাসকদল।

ভাঙল 'মরা তোর্সা' নদীর নতুন বাঁধ

উত্তরবঙ্গে বর্ষা পা রাখতেই কোচবিহারের গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আতঙ্ক। ভাঙল ‘মরা তোর্সা’ নদীর নতুন বাঁধ। তার ফলে ভরা বর্ষায় সাহেব কলোনি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। 

স্থানীয় সূত্রে খবর, ১০০ দিনের প্রকল্পে তৃণমূল পরিচালিত কোচবিহার জেলা পরিষদের তরফে মাস তিনেক আগে এই নদীর বাঁধ তৈরি করা হয়। বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ ছিল প্রায় ২০ লক্ষ টাকা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই টাকা জলেই গিয়েছে। ২ থেকে ৩ দিন আগে ভেঙে যায় বাঁধ। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 

কোচবিহারের গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা বাসুদেব পালের কথায়, 'বাঁধ ভেঙে যাচ্ছে। কয়েকদিন আগে কাজ হয়েছিল। এখন সেই বাঁধ নিশ্চিহ্ন হয়ে গেছে।' গুড়িয়াহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অজিত দে বলছেন, '৯ ফুট উঁচু হওয়ার কথা ছিল সেই জায়গায় সাড়ে ৪ ফুট বাঁধ তৈরি করেছিল। কাজ ভাল মতো হয়নি। অবস্থা খারাপ। নতুন করে বাঁধ তৈরি করা হোক।'

বাঁধ-বিপর্যয়ে শুরু রাজনৈতিক তরজা

বাঁধ-বিপর্যয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। কোচবিহারের বিজেপির জেলা সম্পাদক অজয় সাহা বলেন, 'তৃণমূলের দুর্নীতি সর্বত্র। কাজ করতে গেলে ঠিকাদারকে কাটমানি দিতে হয় তৃণমূলকে। সেই কারণেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে।'

অন্যদিকে, কোচবিহার জেলা পরিষদের তৃণমূল নেতা ও পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ বলেন, 'খোঁজ নিয়ে দেখব কাজ কীভাবে হয়েছে কে করেছে। তবে বিজেপির দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।' 

আরও পড়ুন: Kolkata Road Accident: সিগনালে বেপরোয়া মার্সিডিজের ধাক্কা গাড়িতে, মৃত্যু মহিলার, গ্রেফতার ব্যবসায়ী পুত্র

দ্রুত বাঁধ মেরামত না হলে, বর্ষায় কী অবস্থা হবে তা ভেবেই আতঙ্কে দিন কাটছে গুড়িয়াহাটির সাহেব কলোনির বাসিন্দাদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে আরও ২ জন গ্রেফতার
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget