এক্সপ্লোর

Asansol-Prayagraj: আসানসোলেও নয়াদিল্লির মতো অবস্থা, একটু হলেই পদপিষ্ট.., সামনে এল ভয়ানক ভিডিও !

Stampede Like Situation In Asansol নয়াদিল্লির পর এবার আসানসোলে প্রয়াগরাজগামী ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ! একটু হলেই পদপিষ্ট..

আসানসোল: নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্টে ১৮ জনের মৃত্যুর পরেও টনক নড়েনি রেলের। এবার আসানসোল স্টেশনে হুড়োহুড়ি রেল যাত্রীদের। কুম্ভমেলা যেতে ট্রেনে উঠতে রেল যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি। আসানসোলে মুম্বই মেল ভায়া প্রয়াগরাজগামী ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা। কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে না রেলের ? ফের উঠছে প্রশ্ন। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত্যুর পরেও শিক্ষা নেবে না রেল ? উঠছে প্রশ্ন।

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা। প্রশ্ন উঠছে, কুম্ভ যাওয়ার জন্য ভিড় হচ্ছে জেনেও কেন বেশি ট্রেন চালানো হল না? ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না? মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের পরও কেন সতর্ক ছিল না প্রশাসন? পদপিষ্টের ঘটনাকে প্রথমে গুজব বলে দাবি করে রেল। পরে দুর্ঘটনার কথা স্বীকার করে রেল কর্তৃপক্ষ। কেন এই ঘটনা ঘটল, তা জানতে দুই সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

মহাকুম্ভে যাওয়ার পথে বিপর্যয়। এবার নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ৩ শিশু ও ১১ জন মহিলা-সহ মৃত্যু হল ১৮ জনের। আহতের সংখ্যা ২০-র বেশি। গতকাল রাতে প্রয়াগরাজে যাওয়ার নয়াদিল্লি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় ছিলেন যাত্রীরা। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। স্বতন্ত্র সেনানী ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস লেট থাকায় স্টেশনে ভিড় উপচে পড়ে।

সবথেকে বেশি ভিড় ছিল ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে। প্রয়াগরাজ এক্সপ্রেসে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হয়। ১৪ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, একদিকে বারবার প্ল্যাটফর্ম বদলের ঘোষণা, আরেক দিকে ট্রেনে উপচে পড়া ভিড় সত্ত্বেও গতকাল রাতে প্রায় দেড় হাজার জেনারেল টিকিট বিক্রি হয়েছিল নয়াদিল্লি স্টেশনে। মাত্রাতিরিক্ত ভিড়ের চাপেই এই ঘটনা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। 

আরও পড়ুন, নয়াদিল্লিতে পদপিষ্টের ঘটনায় নিখোঁজ বহু, মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ ! হাসপাতালের বাইরে হাহাকার পরিজনদের..

এই নিয়ে যোগী সরকার ও মোদি সরকারকে নিশানা করে একযোগে আক্রমণে নেমেছে বিরোধী শিবির। এক্স হ্যান্ডলে রাহুল গান্ধী পোস্ট করেছেন, নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু এবং অনেকের আহত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। শোকাহত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় রেলের ব্যর্থতা এবং সরকারের অসংবেদনশীলতা ফের প্রমাণিত। প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের আসার জন্য স্টেশনে আরও ভাল ব্যবস্থা করা উচিত ছিল। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget