এক্সপ্লোর

Purba Medinipur:ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে FIR দায়ের করে তদন্ত শুরু NIA-র

NIA Starts Investigation:ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে FIR দায়ের করে তদন্ত শুরু করল NIA। গত বছর ডিসেম্বরে, কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়!

আবির দত্ত, কলকাতা: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ( Bhupatinagar Blast Case)  FIR দায়ের করে তদন্ত শুরু করল NIA। গত বছর ডিসেম্বরে, কাঁথিতে (Contai) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) সভার আগের রাতে ভূপতিনগরে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়! মৃত্যু হয় তৃণমূলের বুথ সভাপতি (TMC Booth President) ও দলের ২ কর্মীর। যা নিয়ে চলছে রাজনৈতিক তরজা। 

কী ঘটেছিল?
বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু, ভোটের দিন ঘোষণার আগে থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে বোমা-বারুদ!! ঘটেছে একাধিক বিস্ফোরণের ঘটনা, হয়েছে প্রাণহানি!! এই আবহে রাজ্যের আরও একটি বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করল NIA. পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার তদন্ত প্রক্রিয়া শুরু করে দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। গত বছর ২ ডিসেম্বর, কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়! বিস্ফোরণের তীব্রতায় ধূলিসাৎ হয়ে যায় আস্ত বাড়ি! উদ্ধার হয় তৃণমূলের বুথ সভাপতি-সহ ৩ জনের ঝলসানো দেহ! চাঞ্চল্যকরভাবে বিস্ফোরণস্থল থেকে দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয় রাজকুমার মান্না নামে তৃণমূল নেতার মৃতদেহ! আশেপাশের এলাকাতে আরও ২ তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কী জানা গেল?
NIA সূত্রের খবর, মামলায় বিস্ফোরক আইন যুক্ত করা হয়েছে। নগর দায়রা আদালতে জমা পড়েছে FIR-এর কপি। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড সহ এ-রাজ্য়ে ১৬টি মামলা করেছে NIA। এর মধ্য়ে ৩টি মামলা হয় ২০২১ সালে। আর ২০২২ থেকে এখন পর্যন্ত ১৩টি মামলা রুজু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর মধ্য়ে রয়েছে, বীরভূম, খেজুরি, বেলডাঙার বিস্ফোরণের মামলা, অর্জুন সিংহের বাড়ির সামনে বিস্ফোরণের মামলা, বিস্ফোরণে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের আহত হওয়ার মামলা, হাওড়ায় জঙ্গি গ্রেফতার, মোমিনপুরে অশান্তির মামলা, 
রামনবমীর মিছিলে অশান্তি, ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। গ্রামবাংলার ভোটের লড়াই আর একমাসও বাকি নেই। সেই ভোটে বিরোধীদের কাছে অন্যতম হাতিয়ার রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা-বারুদ উদ্ধারের ঘটনা। এই প্রেক্ষাপটে এবার ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় FIR দায়ের করল স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থা NIA।

আরও পড়ুন:নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?

সেরা শিরোনাম

Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ
পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR, অভিষেকের বাড়িতে হাজির পুলিশ, দিয়ে গেল নোটিশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget