এক্সপ্লোর

Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?

Bomb Explosion: রাজারহাটে বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ করল NIA। কেন বোমা মজুত রাখা হয়েছে? বোমা রাখার পিছনে রাজনৈতিক কারণ থাকার সম্ভাবনা আছে বলেও সন্ধেও করছে তদন্তকারী সংস্থা। 

কলকাতা : রাজারহাটে বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ করল NIA। শনিবার একটি ঘরে রাখা সুতলি বোমা ফেটে আহত ১ জন, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির দেওয়াল। জানা গিয়েছে, এক ব্যক্তি ওই ঘর ভাড়া নিয়েছিলেন। সেই ঘরেই বিস্ফোরণ ঘটে। কেন বোমা মজুত রাখা হয়েছে? জানতে পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি, ভিডিওগ্রাফি করা হয়েছে এবং CC ফুটেজও সংগ্রহ করা হয়েছে। বোমা রাখার পিছনে রাজনৈতিক কারণ থাকার সম্ভাবনা আছে বলেও সন্ধেও করছে তদন্তকারী সংস্থা।               

রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার মহম্মদ শাহেনশা। ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ শামিমকে কালই গ্রেফতার করা হয়েছিল। আজ আবার একজনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ নারায়ণপুরে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বেড়ে ২। ধৃতদের কোর্টে তুলে ১৪ দিনের হেফাজতের আবেদন জানাবে পুলিশ। জানা গিয়েছে, ধৃত মহম্মদ শামিমের ভাড়া নেওয়া ঘরেই বিস্ফোরণ হয়। শুক্রবার রাতে শামিমের ঘরে গিয়ে একটি সাদা ব্যাগ রেখে আসে নাবালক। ব্যাগ রেখে বেরিয়ে বেরিয়ে যেতেই বিস্ফোরণ ঘটে। শামিমই ঘরে ব্যাগ রাখতে পাঠিয়েছিলেন, দাবি নাবালকের। বিস্ফোরণের পরেও ঘরে মেলে একাধিক বোমা।                                              

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার রাত তখন ৮ টা। শনিবার হঠাৎ কেঁপে উঠল বাড়ি। আলোর ঝলকানি ও ধোঁয়া। রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় আহত হয়েছেন ১ জন। ওই বাড়িরই এক বাসিন্দা জানান, "এমন বিস্ফোরণ হল যে আমার ঘরের পাখা খুলে পড়ে গেল। চারদিক পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিল।"           

বাড়ির মালিক বলছেন, "আমার কাছে এরা এসেছিল দালালের মাধ্যমে। আমরা বুঝতে পারিনি যে ও যাকে নিয়ে এসেছে সে এইভাবে কিছু করবে। ১৫ তারিখ সকালে এসেছিল। ছবি দেওয়া হয়েছিল সাফাইয়ের জন্য। কথা হয়েছিল যখন কাগজ রেডি হয়ে যাবে, তখন থাকতে দেব।" একটি ভিডিওতে দেখা গিয়েছে এক কিশোর সাদা রংয়ের একটি ব্যাগ ওই ঘরে রেখে আসে, তারপরই বিস্ফোরণ ঘয়ে। যদিও ওই কিশোরের দাবি, তাকে ঐ ব্যাগে খাবার আছে বলে, তা রেখে আসতে বলা হয়। সে আরও বলে, সেলিমই তাকে এই কাজ করতে বলে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”
Weather Update: ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
Advertisement

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget