এক্সপ্লোর

Vande Bharat: 'CBI তদন্তের প্রয়োজন নেই', বন্দে ভারতে হামলায় সিআইডি তদন্তের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেন, 'রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ, তাদেরকে দিয়েই তদন্ত হোক। রাজ্য পুলিশ অবিলম্বে মামলা রুজু করুক। 

কলকাতা: 'বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই। রাজ্য সরকার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিক'। সিআইডি তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এদিন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেন, 'রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ, তাদেরকে দিয়েই তদন্ত হোক। রাজ্য পুলিশ অবিলম্বে মামলা রুজু করুক'। 

মালদার পরে এবার জলপাইগুড়ি। পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা হল। রেলের দাবি, গতকাল ভরদুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা।

এর আগে সোমবার, বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। এই ঘটনায় নর্থ-ইস্ট  ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি, রেলের কাটিহার ডিভিশন তদন্ত শুরু করেছে। 

ফের প্রশ্নের মুখে যাত্রী-সুরক্ষা। মালদার পরে এবার এনজেপিতে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টি। ক্ষতিগ্রস্ত কামরার কাচ। মুখ্যমন্ত্রী রাজ্যকে এগোতে দিচ্ছেন না, অভিযোগ দিলীপের। রাজ্যকে বদনামের ষড়যন্ত্র, পাল্টা জবাব দিলেন জয়প্রকাশ। 

ফের আক্রান্ত 'বন্দে ভারত'! মালদার পরে এবার নিউ জলপাইগুড়ি। ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর।  রেল সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় 'বন্দে ভারত' এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা। 

রেল সূত্রে খবর, সোমবার বিকেল ৫টা ১০-এ, মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ডাউন বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কোনও যাত্রী আহত না হলেও ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানালা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। 

এদিকে বারংবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলা প্রসঙ্গে আজ 'দাওয়াই' দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)। তিনি বলেন, "তদন্ত হোক। কারা ঢিল মারছে, তারা ধরা পড়ুক। ঢিল মারা বন্ধ হোক। ঢিল মারতে হলে উপযুক্ জায়গায় গিয়ে মারুন। যেখানে মারার দরকার সেখানে মারুন। ঘর পাচ্ছেন না, পারলে বিডিও অফিসে ঢিল মারুন।" 

আরও পড়ুন ; "ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন", বন্দে ভারত এক্সপ্রেসে হামলার পাল্টা দাওয়াই সুকান্তর

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget