এক্সপ্লোর

Sukanta Majumdar : "ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন", বন্দে ভারত এক্সপ্রেসে হামলার পাল্টা দাওয়াই সুকান্তর

Vande Bharat Express : মালদার পরে জলপাইগুড়ি। পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটল...

কলকাতা : "ঘর না পেলে বিডিও অফিসে ঢিল মারুন"। বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) হামলার জবাবে পাল্টা দাওয়াই দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, "তদন্ত হোক। কারা ঢিল মারছে, তারা ধরা পড়ুক। ঢিল মারা বন্ধ হোক। ঢিল মারতে হলে উপযুক্ জায়গায় গিয়ে মারুন। যেখানে মারার দরকার সেখানে মারুন। ঘর পাচ্ছেন না, পারলে বিডিও অফিসে ঢিল মারুন।" 

পরপর দু’দিন হামলা-

মালদার পরে এবার জলপাইগুড়ি। পরপর দু’দিন বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা হল। রেলের দাবি, গতকাল ভরদুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় নতুন সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের C-3 ও C-6 কামরা।

এর আগে সোমবার, বাংলায় যাত্রা শুরুর দ্বিতীয় দিনে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ভেঙে যায় C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানলা। এই ঘটনায় নর্থ-ইস্ট  ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়েরের পাশাপাশি, রেলের কাটিহার ডিভিশন তদন্ত শুরু করেছে। 

নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে হামলার ঘটনায় নিজেরাই FIR করে তদন্ত শুরু করেছে RPF। এদিন RPF-এর উচ্চপদস্থ কর্তারা GRP-র সঙ্গে বৈঠক করেন। RPF-এর কাটিহার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমাডান্ট এম ডি ফারুখ বলেন, গতকাল রাতেই FIR করা হয়েছে। কে বা কারা বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা চালাল, তা নিয়ে তদন্ত চলছে। 

এদিকে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদার ঘটনার পর গতকালই প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছিলেন, "মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রীরাম বলায় তাঁর হয়ত রাগ আছে। এনআরসি-র সময় যাদের দিয়ে ট্রেন পোড়ানো হয়েছিল, তাদের দিয়েই হামলা চালানো হয়েছে।" এর আগে, একই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। সমাজ মাধ্যমে প্রশ্ন তোলেন তিনি, 'বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান ওঠার বদলা নয় তো?' এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থাকে নামানোর দাবিও তোলেন শুভেন্দু। প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। যদিও তৃণমূল তাঁর অভিযোগ খারিজ করে দেয়।

এরপর আজ বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় সিবিআই নয়, সিআইডি তদন্তের কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেছেন, 'রাজ্য পুলিশ যথেষ্ট দক্ষ, তাদেরকে দিয়েই তদন্ত হোক। রাজ্য পুলিশ অবিলম্বে মামলা রুজু করুক'। 

আরও পড়ুন ; 'CBI তদন্তের প্রয়োজন নেই', বন্দে ভারতে হামলায় সিআইডি তদন্তের দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget