এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, আদালতে জানাল ইডি

Abhishek Banerjee: বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সোমবার মামলার শুনানি সম্ভব। ইডির আইনজীবী আদালতে আশ্বাস দেন সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। 

সৌভিক মজুমদার, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয়, আদালতে জানাল ইডি (Enforcement Directorate) মঙ্গলবার প্রধান বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠান। এদিন অভিষেকের আইনজীবী মামলার দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) জানান, সোমবার মামলার শুনানি সম্ভব। ইডির আইনজীবী আদালতে আশ্বাস দেন সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। 

এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) রক্ষাকবচ চেয়ে দায়ের করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রধান বিচারপতির কাছে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে, সিদ্ধান্ত হয় প্রধান বিচারপতির নির্ধারিত বেঞ্চেই হবে মামলার পরবর্তী শুনানি। 

এক্তিয়ার কি তার আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শোনার এক্তিয়ার কি তার আছে? এই কথা জানতে চেয়ে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, রক্ষাকবচ চেয়ে দায়ের করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা, প্রধান বিচারপতির কাছে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে, এবার প্রধান বিচারপতির নির্ধারিত বেঞ্চেই হবে মামলার পরবর্তী শুনানি। ED-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এদিন আদালতে বলেন, নতুন বেঞ্চে মামলা না যাওয়া পর্যন্ত বিচারপতি ঘোষের গত শুক্রবারের নির্দেশকেই মান্যতা দেওয়া হবে। 

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ: তদন্তকারী আধিকারিকদের এই মর্মে নির্দেশও দেন ED-র আইনজীবী। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় এদিন ED-র আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, এই মামলা সংক্রান্ত সব আবেদন সিঙ্গেল বেঞ্চে করতে হবে। তাহলে এই এজলাসে এই মামলা কিভাবে গ্রহণযোগ্য হবে? CBI এবং ED সুবিধাভোগীদের সন্ধান করছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে, তিনি কোনও ভাবে এই মামলায় প্রভাবিত হচ্ছেন তাহলে তিনি সিঙ্গল বেঞ্চে আবেদন জানান। তখন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, কেন্দ্রীয় সরকারের কোনও সংস্থার কাছ থেকে এই ধরনের অস্বাস্থ্যকর অভ্যাস প্রত্যাশিত নয়। এই এজলাসের (বিচারপতি তীর্থঙ্কর ঘোষের) এক্তিয়ার রয়েছে এই ধরনের মামলা শোনার।

ED এই মুহূর্তে দেশের অন্যতম শক্তিশালী সংস্থা। কিন্তু, সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য তারা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বিষয় ঠিক করে না। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত নন। কোনও এক ব্যক্তি তাঁর নাম নিয়েছেন, আর ED ঝাঁপিয়ে পড়েছে।

এর পরই, বিচারপতি বলেন, যদি নিয়োগ দুর্নীতি মামলায় কোনও অভিযুক্ত জামিনের আবেদন জানায়, তাহলে কি সেই মামলার শুনানি আদালত নির্ধারিত সিঙ্গল বেঞ্চে হবে? আমি প্রধান বিচারপতির কাছে সেটা জানতে চাইব। 

উত্তরে ED-র আইনজীবী বলেন, জামিনের আবেদনের শুনানিও নির্দিষ্ট সিঙ্গল বেঞ্চেই হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, দু-সপ্তাহ আগে যখন মানিক ভট্টাচার্যর জামিনের আবেদন এই বেঞ্চে হয়েছিল, তখন তো ED কোনও অভিযোগ জানায়নি। সুজয়কৃষ্ণ ভদ্রর মামলাও এই এজলাসে হয়েছে। ED কোনও অভিযোগ জানায়নি। বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার উদ্দেশে ED-র এই ধরনের পদক্ষেপ।

এরপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, ২৬ শে জুলাই চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমেরিকা যাওয়ার কথা রয়েছে। তিনি ২০ আগস্ট ফিরবেন। এর পরই, মামলা প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

আরও পড়ুন: Asansol News: কাজ থেকে ফেরার পথে বলি, বাইকের চাকা পিছলে রাস্তায় ৩ যুবক, পিষে দিয়ে গেল গাড়ি

সেরা শিরোনাম

Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget