এক্সপ্লোর

Amartya Sen: রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন

Banga Bibhushan: কী কারণে বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না, সেই নিয়ে কিছু জানানো হয়নি পরিবারের তরফে।

কলকাতা: রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন (Amartya Sen)। পরিবার সূত্রে জানা গিয়েছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ বর্তমানে বিদেশে রয়েছেন। এখন দেশে ফিরছেন না অমর্ত্য সেন, জানানো হল পরিবার সূত্রে। কিন্তু কী কারণে 'বঙ্গবিভূষণ' (Banga Bibhushan) পুরস্কার নিচ্ছেন না, সেই নিয়ে কিছু জানানো হয়নি পরিবারের তরফে।

'বঙ্গবিভূষণ' নিচ্ছেন না অমর্ত্য সেন

সোমবার রাজ্য সরকারের তরফে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদানের আয়োজন হয়েছে। অমর্ত্য সেনের পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও (Abhijit Vinayak Banerjee) সম্মান প্রদানের কথা। কিন্তু অমর্ত্যর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল যে, তিনি রাজ্য় সরকারের সম্মান নিচ্ছেন না। তিনি বিদেশে রয়েছেন বলে জানা গিয়েছে।

এই নিয়ে অন্তরা দেবসেন, অমর্ত্য-কন্যা বলেন, "অমর্ত্য সেন পুরস্কার নিচ্ছেন না। তিনি বিদেশে রয়েছেন। আগেই জানিয়ে দিয়েছিলেন, থাকতে পারছেন না।"

[/fb]

আরও পড়ুন: Ashim on Partha : "ও দাদা পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করল অর্থ", গান বেঁধে শিল্পমন্ত্রীকে নিশানা অসীমের

শুধুমাত্র অমর্ত্য সেন বা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ই নন, কৌশিক বসু, দেবশঙ্কর হালদার-সহ প্রথিতযশাদের কাছেও রাজ্য সরকারের 'বঙ্গবিভূষণ' সম্মান প্রত্যাখ্যানের আর্জি জানান সুজন। তাঁর বক্তব্য ছিল, "রাজ্য সরকার কলুষিত, তাদের দেওয়া সম্মান বয়কট করুন।" চিঠি লিখে বিশিষ্টদের কাছে আবেদন করেন সিপিএম নেতা সুজন। 

একদিন আগেই সম্মান প্রত্যাখ্যানের আর্জি জানান সুজন

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর গ্রেফতারির পর পথেও নেমেছে সিপিএম। 'চোর ধরো, জেলে ভরো' স্লোগান তুলে এ দিন বীরভূমের কীর্ণাহর শহর পরিক্রমা করে মিছিল। মিছিলের শেষে পথসভার আয়োজন করা হয়। মিছিলে পা মেলান নানুরের প্রাক্তন বিধায়ক ও সিপিএমের রাজ্য কমিটির সদস্য শ্যামলী প্রধান-সহ নেতা, কর্মীরা। 

তবে সুজন চক্রবর্তী পুরস্কার প্রত্যাখ্যানের যে আবেদন জানিয়েছেন, তার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কারণ অমর্ত্য সেনের পরিবারের পক্ষ থেকে আগেই সম্মান প্রত্যাখ্যানের প্রস্তাব দেওয়া হয়েছিল।  

সেরা শিরোনাম

West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Winter update : আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
West Bengal News: মমতা তৃণমূলে থাকলে মামলা হচ্ছে, আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? প্রশ্ন তুলল বিরোধীরা, পাল্টা জবাব বিজেপির
মমতা তৃণমূলে থাকলে মামলা হচ্ছে, আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? প্রশ্ন তুলল বিরোধীরা, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget