এক্সপ্লোর

North 24 Paragana: ব্যারাকপুরে ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন, ৩ দিনে আক্রান্ত ৩০

Barrackpore Containment Zone: এই পরিস্থিতিতে ব্যারাকপুরে ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর পুরসভা এলাকায় গত তিনদিনে ৩০ জনেরও বেশি করোনা আক্রান্ত হয়েছেন।  এই পরিস্থিতিতে ব্যারাকপুরে ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। যাঁদের বাড়িতে করোনা আক্রান্ত রয়েছেন, তাঁদের বাড়ির লোককে নিষেধ করা হয়েছে বাইরে বেরোতে।

করোনা সংক্রমণ রুখতে কলকাতায় ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতার মোট ২৫টি এলাকাকে চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা। ৪১টি মাইক্রো কনটেনমেন্ট জোন আছে হাওড়া জেলায়। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের ১৮টি জায়গাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। 

করোনার গ্রাসে কলকাতা! বৃহস্পতিবার ১ হাজার ৯০। শুক্রবার ১ হাজার ৯৫৪। শনিবার ২ হাজার ৩৯৮। রবিবার ৩ হাজার ১৯৪। শহরে গত একসপ্তাহে প্রায় ১৬ গুণ বেড়েছে করোনার সংক্রমণ। পজিটিভিটি রেট প্রায় ৩৩ শতাংশ। যাঁরা করোনা টেস্ট করাচ্ছেন, তাঁদের প্রতি ৩ জনের মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ। 

এক কথায় পরিস্থিতি ভয়ঙ্কর! এই পরিস্থিতিতে কলকাতা পুরসভাতেও হানা দিল করোনা। মেয়র ফিরহাদ হাকিমের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের ৫ সদস্য সংক্রমণের কবলে। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার ও তাঁর স্ত্রী-ও করোনায় আক্রান্ত। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে ওঠায়। শহরের মোট ২৫টি জায়গাকে চিহ্নিত করে কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করল কলকাতা পুরসভা। যার মধ্যেই রয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন।

কলকাতা পুরসভার তালিকা অনুযায়ী, ৭ নম্বর বরোতেই আছে সর্বাধিক ১০টি কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন। প্রগতি ময়দান, ট্যাংরা, তোপসিয়া, কড়েয়ার মতো এলাকা আছে এই তালিকায়। ৩ নম্বর বরো এলাকায় আছে ৪টি কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন। এছাড়াও ১৬ নম্বর বরোর ৪টি। ১২ নম্বর বরোর ৩টি। ৯ নম্বর বরোর ২টি। ৫ এবং ৮ নম্বর বরোতে ১টি করে এলাকায় কনটেনমেন্ট ও মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি  হয়েছে। 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget