School Teacher Beaten: ছাত্রকে 'শাসন' করার জের, স্কুলে ঢুকে শিক্ষককে বেল্ট নিয়ে পেটাল অভিভাবক
অরুণবাবু বলেন, সেসময় ছাত্ররা অশোভন আচরণ করায় আমি দুই একজন ছাত্রকে শাসন করি৷ নিরাপত্তার অভাব বোধ করছি, মন্তব্য প্রধান শিক্ষকের।

গোপালনগর: বিশৃঙ্খল ছাত্রদের শাসন করায় এক অভিভাবক স্কুলে এসে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে আচমকা কোমরের বেল্ট খুলে পেটাল দুই শিক্ষককে। গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের ঘটনা। এই ঘটনার পরই থানায় অভিযোগ জানান হয়৷
জানা যায়, ক্লাসের মধ্যে বিশৃঙ্খল করায় ছাত্রকে শাসন করেছিলেন শিক্ষক। অভিযোগ, ছাত্র বাড়িতে অভিযোগ জানাতেই তার বাবা এসে ক্লাস টিচার ও প্রধান শিক্ষককে কোমর থেকে বেল্ট খুলে মারধর করেছে, এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার হরিপদ ইন্সটিটিউশনে ৷ আতঙ্কিত শিক্ষকরা এরপরেই কালো ব্যাচ পড়ে থানায় এসে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন চলছিল৷ সে সময় ক্লাসের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি ও অশোভন আচরণ শুরু করে ছাত্ররা। বাংলার শিক্ষক অরুণ দাস ক্লাসে বসে রেজিস্ট্রেশনের কাজ করছিলেন। অরুণবাবু বলেন, সেসময় ছাত্ররা অশোভন আচরণ করায় আমি দুই একজন ছাত্রকে শাসন করি৷ এরপরেই এক ছাত্রের বাবা দেবব্রত দাস-কে ফোন করে স্কুলে ডেকে আনে ৷ তিনি প্রধান শিক্ষকের ঘরে আচমকা ঢুকে পড়ে৷ দু-একটি কথা বলেই কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারতে থাকে। প্রধান শিক্ষক ঠেকাতে গিয়ে তিনিও বেল্টের আঘাতে আহত হন ৷
প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মন্ডল বলেন, আমরা রীতিমতো আতঙ্কিত ৷ স্কুলে ছাত্রদের ন্যূনতম শাসন করতে হয় শৃঙ্খলা রাখার জন্য৷ এরপর দেবব্রত দাস নামে এক ছাত্রের অভিভাবক এসে অরুণ বাবুকে বেল্ট দিয়ে মারতে থাকে আমি ঠেকাতে গেলে আমাকেও মারে৷ আমরা থানায় অভিযোগ করেছি। বিচার চেয়েছি। সেই সময়কার সিসিটিভি ফুটেজ দিয়েছি। এরকম হলে স্কুলে পঠনপাঠন চালানো অসম্ভব হয়ে যাবে ৷ নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিশের কাছে আবেদন করেছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
Before You Go
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি






















