এক্সপ্লোর

Kaustav on Arjun : 'দিনের পর দিন এসব মানতে পারছি না', বিজেপি বিধায়কের নিশানায় রাজ্যের মন্ত্রীই

Arjun Singh : তাঁকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

ব্যারাকপুর : মণীশ শুক্লা হত্যাকাণ্ডে এবার কৌস্তভ বাগচীর সমালোচনার মুখে পড়লেন অর্জুন সিং। "আপনি যদি এই ধরনের ভুল-চুখ করে ফেলেন মাঝে মাঝে, তাহলে সেখানে আমাদের মুখ পোড়ে" বলে নিশানা শানিয়েছেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক। তাঁকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী।

কৌস্তভ বাগচী বলেন, "যেখানে মণীশ শুক্লার বাবা মণীশ শুক্লা হত্যা মামলায় উত্তম দাসের নাম লিখছেন, প্রশান্ত চৌধুরীর নাম লিখছেন, তাঁরা যদি আমাদের নেতাদের পাশে বসে ছবি তোলেন, এক মঞ্চে থাকেন, এটা দেখতে ভাল লাগে ? অর্জুনবাবুর প্রতি আমার রাগ, ক্ষোভ কোনওটাই নেই। শুধু হাতজোড় করে অনুরোধ করব, আপনি আমাদের দলের বড় নেতা...আপনি তো আমাদের অভিভাবক। আপনি যদি এই ধরনের ভুল-চুখ করে ফেলেন মাঝে মাঝে, তাহলে সেখানে আমাদের মুখ পোড়ে। জনগণের কাছে আমরা ছোট হই। আমার মনে হয় অর্জুনবাবু এই বিষয়গুলো আস্তে আস্তে শুধরে নেবেন। উনি অনেক বড় মাপের নেতা। আমি এ ধরনের কথাগুলো ওঁকে কীভাবে বলব ? একাধিকবার এর আগে বলেছি। তারপরে আমি জানি না উনি কী বিচারবুদ্ধিতে এগুলো করছেন। আমি এগুলো মানতে পারছি না দিনের পর দিন। ব্যারাকপুরে বিধায়ক আমি। ব্যারাকপুরের মানুষ আমাকে প্রশ্ন করছেন। যে, তোমাদের নেতারা মণীশ শুক্লা হত্যা মামলায় যারা জড়িত তাঁদের নিয়ে মঞ্চে বসে আছেন। ভাল লাগছে না আমাদের এ বিষয়গুলো দেখতে। আমি একথা আপনাকে বলতে পারি, উত্তম দাস-প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে আসতে দেব না।" 

কৌস্তভ বাগচীর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, "বিধায়কের বক্তব্যকে গুরুত্ব দিতে রাজি নই। অর্জুন সিং জানে কী করে রাজনীতি করতে হয়।" 

২০২০ সালের ৪ অক্টোবর টিটাগড় থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করা হয়েছিল বিজেপি নেতা মণীশ শুক্লাকে। বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে ৪ জন জেলে রয়েছেন। নিহত মণীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা এর আগে অভিযোগ করে বলেছিলেন, 'এটা তো রাজনৈতিক খুন ছিল। মণীশ বিজেপি করত, বিজেপিতে এসেছিল। CID নিজের রিপোর্টে মেনশন করে রেখেছে যে ওঁর( নির্মল ঘোষ) বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল। উনি(নির্মল ঘোষ) যেহেতু যুক্ত আছেন, ওঁকে জিজ্ঞাসাবাদ করা হোক। মণীশের হত্যা তো বিজেপি করার জন্যই হয়েছিল। বিজেপি সরকারে যদি এর বিচার আমরা না পাই, তাহলে কোন জায়গায় পাব? এ বিচার আমরা নিয়েই ছাড়ব।'
    

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget