এক্সপ্লোর

TMC News: 'রাবণের পেটেও এত কিছু যায়নি, যত আপনার পেটে গেছে', TMC বিধায়কের নিশানায় অর্জুন সিং

Arjun Singh-Somnath Shyam Tussle: খুন ঘিরে সাংসদ বনাম বিধায়কের বাগযুদ্ধে জগদ্দল-ভাটপাড়ায় বেআব্রু হয়ে গেছে তৃণমূলের দ্বন্দ্ব !

ব্যারাকপুর : সোমনাথ শ্যাম ও অর্জুন সিংয়ের যুদ্ধে 'কুরুক্ষেত্র' ব্যারাকপুর। ব্যারাকপুরের সাংসদকে নাম না করে এবার 'ফাইল' হুঁশিয়ারি দিলেন জগদ্দলের বিধায়ক। "আমার কাছে একটি হলুদ রঙের ফাইল আছে। সেই ফাইল আমি খুব শীঘ্রই খুলব। সেইদিন পালানোর জায়গা পাবেন না", বলে অর্জুন সিংয়ের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন সোমনাথ শ্যাম।

সভামঞ্চে দাঁড়িয়ে জগদ্দলের বিধায়ক বলেন, "আপনি বড় বড় বুলি দিচ্ছেন। অনেক কথা বলছেন। আমার কাছে একটি হলুদ রঙের ফাইল আছে। সেই ফাইল আমি খুব শীঘ্রই খুলব। সেইদিন পালানোর জায়গা পাবেন না। কোথাও লোকাবেন না। সেই মুখ আপনি খুঁজে পাবেন না। সাদ্দাম হুসেনের মতো লুকানোর জায়গা তৈরি রাখুন। জায়গা খুঁজে নিন। আপনার থেকে বড় চোর কে আছে ? যে মানুষের টাকা চুরি করেছে, সাধারণ মানুষের টাকা লুঠ করেছে। এর থেকে বড় চোর কেউ হবে ? চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন, পরীক্ষার্থীদের পাস করাতে টাকা নিয়েছেন। কোন টাকা আপনি নেননি ? ভাটপাড়া পুরসভাটাকে আপনি লুঠে খেয়ে নিলেন। প্রায় ৩০০ মানুষের গ্র্যাচুইটি খেয়ে গেলেন, পিএফের পয়সা খেয়ে গেলেন। কন্ট্রাক্টরদের পয়সা খেয়ে নিলেন। কত বড় পেট আপনার আমি তো এখনও বুঝলাম না। আপনার যে ফাইলটা আছে তাতে তো দেখছি একটা পেটে এত কিছু হতে পারে না। রাবণের পেটেও এত কিছু যায়নি, যত আপনার পেটে গেছে। ওই পেট চিরে সব বের করব, সাধারণ মানুষের মধ্যে বিলি করে দেব। যদি এক বাপের ব্যাটা হন পদত্যাগ করুন, আমিও দেব। দিয়ে দেখাব কার কত দম আছে ! প্রভাব দেখাবেন না। আপনার হনুগিরি শেষ । এবার আপনাকে আমি হনু দেখাব।"

খুন ঘিরে সাংসদ বনাম বিধায়কের বাগযুদ্ধে জগদ্দল-ভাটপাড়ায় বেআব্রু হয়ে গেছে তৃণমূলের দ্বন্দ্ব ! শুক্রবারের পর শনিবার তা আরও প্রকট হয়ে যায়! বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরও, ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংকে লাগাতার নিশানা করে গেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়াম। যা নিয়ে তৃণমূল শীর্ষনেতৃত্ব কখনও কোনও ব্য়বস্থা নেয়নি। লাগাতার সেই কোন্দলের আবহে গতকাল তৃণমূল শীর্ষনেতৃত্বের নীরবতা নিয়েই প্রশ্ন তোলেন অর্জুন সিংহ। পাল্টা সুর চড়ান জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়ামও।  

তৃণমূল কর্মী ভিকি যাদব খুনে নিজের আত্মীয় পাপপু সিং-এর গ্রেফতারিতে, পুলিশের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন অর্জুন সিং। এবার আরও একধাপ এগিয়ে পুলিশের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন তৃণমূল নেতা অর্জুন সিং। সাংসদ বনাম বিধায়কের সংঘাতের জল এখন কতদূর গড়ায়, সেটাই দেখার। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget