এক্সপ্লোর

North 24 Pargana News : চায়ে 'বিষাক্ত কিছু' মিশিয়ে শ্বশুর-শাশুড়িকে বেহুঁশ! এক যুবকের সঙ্গে পালাল ২ বউ

'মঙ্গলবার সন্ধেতেই বাড়ির বড় বউ কুলচান মল্লিক , ছোট বউ নাজমা মণ্ডল এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছে' অভিযোগ শ্বশুর-শাশুড়ির। মঙ্গলবার আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । 

 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : এ যেন সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। এক পরিবারের দুই বউ চম্পট দিলেন এক যুবকের সঙ্গে। পড়ে রইল ভরা সংসার, সন্তান। একেবারে পরিকল্পনা করে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে অচেতন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল ২ মহিলার বিরুদ্ধে। বাড়ি ফিরতেই দুই মহিলার স্বামীরা বুঝতে পারেন, বউ পালিয়েছেন। তারপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। 

অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিদা গ্রামের বাসিন্দা ইয়াসিন শেখ ও আনিসুর শেখ। তাঁদের দুই স্ত্রীর সঙ্গেই গ্রামের এক যুবক আরিফ মোল্লার প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পায় তার বাবা, মা ও তিন মেয়ে অচেতন হয়ে রয়েছেন । তারপর তন্ন তন্ন করে  যুবক স্ত্রীর খোঁজ করেন। কিন্তু বাড়িতে স্ত্রীকে না-পেয়ে সন্দেহ হয়। তারপর দেখেন বাড়িতে বৌদিও নেই। নেই তাঁর এক মেয়েও।    

পরবর্তীতে বাবা-মা ও তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ।  মঙ্গলবার সকালে জ্ঞান ফিরলে বাবা মা জানায়, গতকাল সন্ধ্যায় আরিফ এসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল।  তারপরেই চা বানিয়ে দিয়েছিল দুই বউ।  সেই চা খাওয়ার পরই তাঁরা অচেতন হয়ে পড়েন। তাঁদের সন্দেহ, মঙ্গলবার সন্ধেতেই বাড়ির বড় বউ কুলচান মল্লিক , ছোট বউ নাজমা মণ্ডল এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে চম্পট দিয়েছে । মঙ্গলবার আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । 

এই বিষয়ে আনিসুর শেখ জানিয়েছে, এর আগেও বড় বৌদি ও তাঁর স্ত্রীকে নিয়ে আরিফ মোল্লা পালিয়ে ছিলেন । বাড়িতে ছোট বাচ্চাদের কথা ভেবে ফেরত নিয়ে আনা হয়েছিল বউদের । এবার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা মা , দাদার দুই মেয়ে ও তাঁর এক মেয়েকে অচেতন করে দুই বউকে নিয়ে পালিয়েছেন আরিফ । আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন আনিসুর । আরিফের শাস্তির দাবি তুলেছেন আনিসুরের বাবা-মাও। 

আরিফ নামের যুবকও বিবাহিত।  আরিফের স্ত্রী সনিয়া মোল্লা জানিয়েছেন, আরিফ এবং ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমি সেটাই চাই । তাঁর বক্তব্য , 'আমার একটা জীবন আছে , আমার বাচ্চাদের জীবন আছে । আমি জানতাম ওদের সঙ্গে সম্পর্ক আছে। দুই বউকে একসঙ্গে নিয়ে পালিয়েছে আরিফ । আরিফের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমি সেটাই চাই।' লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
Durga Puja 2026 : 'সুজিত-হীন' শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?
West Bengal News Live : ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
ট্রেনের ধাক্কায় ২ স্কুলছাত্রী-সহ ৩ জনের মৃত্যু, আহত আরও কয়েকজন
Tapas Chatterjee : আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ প্রাক্তন তৃণমূল বিধায়ক, কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ প্রাক্তন তৃণমূল বিধায়ক, কে তিনি?

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget