এক্সপ্লোর

North 24 Pargana: মোহিনী মিলের জমিতে শুরু হল বেআইনি নির্মাণ ভাঙার কাজ

North 24 Pargana News: পুরসভার নোটিস পেয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু ব্যবসায়ীদের। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মোহিনী মিলের জমিতে বেআইনি নির্মাণের প্রতিবাদ করে সিপিএম।

উত্তর ২৪ পরগনা: মোহিনী মিলের জমিতে অবশেষে শুরু হল বেআইনি নির্মাণ ভাঙার কাজ। পুরসভার নোটিস পেয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু ব্যবসায়ীদের। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মোহিনী মিলের জমিতে বেআইনি নির্মাণের প্রতিবাদ করে সিপিএম। সিপিএমের প্রতিবাদ মিছিলে উত্তেজনা ছড়ায় রীতিমত। প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দেয় ব্যবসায়ীদের একাংশ।

এই ইস্যুতে বিধায়ক মদন মিত্র বলেছেন, 'মোহিনী মিলের জমিতে কিছু গুন্ডাকে নিয়ে সিপিএম মিছিল করছিল। মানুষ ভয় পেয়ে স্লোগান দেয়।' দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি ভোটের আগে দুইদলের নাটক, পাল্টা কটাক্ষ বিজেপির।

শনিবার থেকে এই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। অভিযোগ উঠেছিল যে স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ সাউয়ের নেতৃত্বে নির্মাণকার্য চলছিল। ১৯৮৮ সালে বন্ধ হয়ে যাওয়ার পর পরিত্যক্ত এই মোহিনী মিলের জমির রাস্থার ধার ধরে দোকান গড়ে উঠেছিল। কাটমানিও নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। 

সিপিএম নেতা ও কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায় বলেন, ''এটাও অনেক আগে হওয়ার ছিল। এটা সরকারি জমি। রাজ্য সরকার ইচ্ছে করলেই বড় কিছু করতে পারে। সেই জমি এভাবে ব্যবহার করা হল কেন? প্রশাসনের আরও আগে উচিৎ ছিল এই নির্মাণ বন্ধ করার।''

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যা বলেছেন, ''দিল্লিতে গিয়ে তৃণমূল ও সিপিএম কী করছে? ওখানে দোস্তি করে এখানে কুস্তি। ভোটের আগে দু দলের নাটক। মোহিনী মিল কাদের আমলে বন্ধ হয়েছিল? কামারহাটির গরীব মানুষকে ধোঁকা দিচ্ছেন? বিজেপির তপন সিকদার সেই সময় মিল খুলতে চেয়েছিল। কিন্তু তা খুলতে দেয়নি সিপিএম।''

এদিকে, বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলর। বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল কাউন্সিলরের এমন মন্তব্যেই বিতর্ক দানা বেঁধেছে। কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। বিজেপিকে সর্বনাশের দল বলে আক্রমণ তৃণমূল কাউন্সিলরের।  বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন, মন্তব্য় তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। শনিবার নিজের এলাকায় লক্ষ্মীর ঘট বিলি করেন বিমল সাহা। লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক তৃণমূল সরকার, পাল্টা আক্রমণ বিজেপির। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার ১৫০০ টাকা করে দিয়েছে, অন্য়দিকে তৃণমূল কাউন্সিলরের এই মন্তব্য কিন্তু অস্বস্তিতে ফেলতে পারে দলকে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অভিষেককে ডাক, ভবানীপুর থানায় হাজির ডায়মন্ড হারবারের সাংসদ
West Bengal News LIVE: আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
আরও চাপে অভিষেক, ফের থানায় তলব এবার সোশাল মিডিয়ায় পোস্টের জেরে অভিষেককে তলব
Dumdum Death: দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
দমদমে জোড়া মৃত্যু, বাবার শরীরে ক্ষতচিহ্ন! বিকট গন্ধে বাড়ছে রহস্য, এলাকায় চাঞ্চল্য
Abhishek Banerjee: আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে
আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আজই ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ তাঁকে

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget