এক্সপ্লোর

North 24 Pargana: ফের সরকারি হাসপাতালে 'শ্লীলতাহানির চেষ্টা', এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা

Molestation Allegation: হাসপাতালে ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে যান মহিলা। দন্ত চিকিৎসা বিভাগের শৌচালয়ে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগ মহিলার।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ফের সরকারি হাসপাতালে 'শ্লীলতাহানির চেষ্টা'। উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের ঘটনা। ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে আসা মহিলার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। গ্রেফতার হাসপাতালেরই গ্রুপ ডি কর্মী রতন মালাকার। গত ৩ ডিসেম্বর হাসপাতালে ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে যান মহিলা। দন্ত চিকিৎসা বিভাগের শৌচালয়ে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগ মহিলার। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের প্রশিক্ষণ নিতে আসা মহিলার। ঘটনায় ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। 

এটাই প্রথম নয়। এর আগেই সরকারি হাসপাতাল, সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একাধিকবার মহিলাদের সঙ্গে আপত্তিকর কাজ করার অভিযোগ উঠেছে। এমনকি বাদ যায়নি শিশুরাও। ফের একবার কাঠগড়ায় রাজ্যেরই একটি সরকারি হাসপাতাল। স্বাভবতই কর্মী, রোগী - হাসপাতালের সঙ্গে যুক্ত সমস্ত মহিলাদের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন। কিছুদিন আগে এসএসকেম- এর ওপডিতে দেখাতে আসা এক নাবালিকার সঙ্গে যৌন নিগ্রহ হয়েছে বলে অভিযোগ উঠেছিল। বাড়ির লোক যখন ওপিডির টিকিট কাটতে ব্যস্ত ছিলেন, সেই ফাঁকে ভুলিয়ে নিয়ে যাওয়া হয় নাবালিকাকে। এই ঘটনায় অভিযুক্ত আবার আগে এসএসকেএম- এরই অস্থায়ী কর্মী ছিলেন। 

সরকারি হাসপাতালে ফার্মাসিস্টের টেনিং করতে আসা মহিলাকে শ্লীলতাহানি অভিযোগ উঠল গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগপনার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে চলতি মাসের ৩ তারিখে ফার্মাসিস্টের টেনিংয়ের জন্য আসেন এক মহিলা। অভিযোগ, রবিবার তিনি যখন ডেন্টালের ঘরে বাথরুম করতে যান, তখন রতন মালাকার নামে হাসপাতালে গ্রুপ ডি কর্মী তাঁর সঙ্গে শ্লীলতাহানি করে। মহিলা বাথরুম থেকে ফেরার সময় তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছে ওই গ্রুপ ডি কর্মী, এমনটাই অভিযোগ উঠেছে। পরবর্তীতে নির্যাতিতা গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। 

সরকারি হাসপাতালে ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে আসা মহিলাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার হাসপাতালেরই গ্রুপ ডি কর্মী। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের ঘটনা। অভিযুক্তের নাম রতন মালাকার। গত ৩ ডিসেম্বর চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ফার্মাসিস্টের প্রশিক্ষণ নিতে যান এক মহিলা। তাঁর অভিযোগ, তিনি যখন দন্ত চিকিৎসা বিভাগের শৌচালয়ে গিয়েছিলেন, তখন হাসপাতালের গ্রুপ ডি কর্মী তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। এরপরই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget