এক্সপ্লোর

North 24 Pargana : ঠাকুর Vs ঠাকুর নয়! একসঙ্গে বারুণী মেলার পরিচালনায় শান্তনু,মমতাবালা, দেখা গেল আরও চমক

ভোটের প্রচারেও বারবাস উঠে আসে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। কিন্তু এবার বারুণী মেলায় মুছল মাঝের রেখা। 

সমীরণ পাল, ঠাকুরনগর : ঠাকুরনগরে ঠাকুর Vs ঠাকুর। এই ছবি দেখতেই বহু বছর ধরে অভ্যস্ত বাংলা। ঠাকুর নগর দুই ঠাকুর শিবিরে বিভক্ত। শান্তনুপন্থী ও মমতাবালাপন্থীরা সব সময়ই যুযুধান। একই পরিবারের মানুষ হয়েও শানিত আক্রমণই করে গিয়েছেন তাঁরা। এমনকী, বীনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে, নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মমতাবালার মেয়ে মধুপর্ণা ঠাকুর। তাঁকেই পরে বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী করে তৃণমূল। ভোটের প্রচারেও বারবাস উঠে আসে ঠাকুরনগরের মতুয়াবাড়ির পারিবারিক দ্বন্দ্বের প্রসঙ্গ। কিন্তু এবার বারুণী মেলায় মুছল মাঝের রেখা। 

 কিন্তু ছাব্বিশের আগে মতুয়া ভোট নিয়ে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে ? এবার মতুয়া বাড়িতে সংঘাতের বদলে সমন্বয়ের ছবি সকলের নজর কাড়ল। দ্বন্দ্ব ভুলে একসঙ্গে বারুণী মেলা পরিচালনা করছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। এর আগে ২০২২ সালেও বিভেদ সরিয়ে  একসঙ্গে মেলার আয়োজনের উদ্যোগ নিয়েছিল মতুয়াবাড়ির দুই যুযুধান শিবির। এবারও দেখা গেল সমন্বয়ের ছবি। এমনকী, মমতা ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করতে দেখা গেল হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে।

বারুণী মেলাকে কেন্দ্র করে ঠাকুরনগরে মতুয়া বাড়িতে বহু ভক্তের সমাগম হয়। গতকাল, বুধবার  মতুয়া বাড়িতে যান তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, দমকলমন্ত্রী সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকরা। বৃহস্পতিবার মতুয়া বাড়িতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  বারুণী মেলা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

বারুণী মেলা মতুয়াদের ঐতিহ্যবাহী উৎসব।  প্রতিবারের মতো এবারও পুণ্যস্নানের জন্য এখানে আসছেন  বিপুল সংখ্যাক ভক্তরা। বাইরে থেকে আসা ভক্তদের কথা ভেবে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল। রাজ্যের বাইরে থেকেও অনেক মতুয়া ভক্ত আসেন মেলায়। সে-কথা মাথায় রেখেই রেলের এই সিদ্ধান্ত। মেলা চলবে সাতদিন ধরে। মেলার দিনগুলিতে মোট ৮ টি লোকাল ট্রেন এবং ৪ টি বিশেষ মেল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল। 

রাজ্যের ৭০টিরও বেশি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা ফ্যাক্টর। তাই ডান-বাম সব দলই সব সময় মতুয়া ভোট নিজেদের দিকে টানার চেষ্টা করে। এখন মতুয়া ভোট মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যে বিভক্ত! তবে ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ঠাকুরবাড়ির এই সমীকরণ কী অন্য বার্তা দিচ্ছে ?                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget