এক্সপ্লোর

Protestor Beaten : দোলে মত্ত অবস্থায় গালিগালাজের প্রতিবাদ, ABVP নেতা ও পরিবারের লোকের জুটল মার, অভিযুক্ত তৃণমূল

North 24 Parganas News : যদিও থানায় অভিযোগ জানানোর পরেও, অভিযুক্ত তৃণমূল কর্মী গ্রেফতার না হওয়ায়, আতঙ্কিত এবিভিপি নেতার পরিবার। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : দোলের দিন (Dol Ustav) মত্ত অবস্থায় গালিগালাজ, প্রতিবাদ করায় ABVP নেতা ও তাঁর প্রাক্তন সেনাকর্মী বাবা ও ভাইকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল (TMC) কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মোহনপুরে। তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠলেও, পারিবারিক কারণে গন্ডগোল বলে দাবি করেছে শাসকদল। 

এবিভিপি নেতা, তাঁর প্রাক্তন সেনাকর্মী বাবাকে মারধর

বাড়িতে ঢুকে এবিভিপি নেতা ও তাঁর প্রাক্তন সেনাকর্মী বাবাকে মারধর। ভাইয়ের ওপরেও হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। দোলের দিন এই নিয়েই উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার মোহনপুর থানা এলাকার শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জন্মেজয় মাহাতো। কার্গিল যুদ্ধে লড়েছেন এই প্রাক্তন সেনা।  গত ১৮ বছর ধরে তাঁর বাস মোহনপুরের শিউলির কলেজ পল্লিতে। ছেলে জগদীশ মাহাতো RSS-এর ছাত্র সংগঠন ABVP-র নেতা। প্রাক্তন সেনাকর্মীর অভিযোগ, দোলের দিন প্রতিবেশী তৃণমূল কর্মীর অভব্য আচরণের প্রতিবাদ করায়, তাঁর বাড়িতে হামলা হয়। তাঁকে ও তাঁর দুই ছেলেকে মারধর করা হয় বলে অভিযোগ।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

অভিযোগকারী প্রাক্তন সেনাকর্মী জন্মেজয় মাহাতো বলেছেন, হোলির দিন মদ খেয়ে গালাগালি করছিল। প্রতিবাদ করাতে উত্তেজিত হয়। আধঘণ্টা পর ৪-৫ জন লোক এসে দুই ছেলেকে মারে। ঠেকাতে গিয়ে আমাকেও মেরেছে। এদিকে, এবিভিপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুগ্ম সম্পাদক জগদীশ মাহাতো বলেছেন, 'যার সাথে ঝামেলা টিএমসিপি করে। মদ খাচ্ছিল বলে ভাই গিয়ে মানা করল। ঘরে ঢুকে মেরেছে। বাবাকে চোখে মেরেছে।'

তৃণমূল কর্মী পাঁচুগোপাল কুণ্ডুর বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর খোঁজ মেলেনি। তবে গন্ডগোলের নেপথ্যে রাজনীতি-যোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা অরুণ ঘোষ বলেছেন, 'এখানে বিজেপির কোনও কর্মীকেই মারা হয় না। ওদের পারিবারিক ব্যাপার। সবাই তো তৃণমূল। শুনে আশ্চর্য হয়ে গেলাম'। যদিও থানায় অভিযোগ জানানোর পরেও, অভিযুক্ত তৃণমূল কর্মী গ্রেফতার না হওয়ায়, আতঙ্কিত এবিভিপি নেতার পরিবার। 

আরও পড়ুন- টাকার পাহাড়ে শহর ! ফের বান্ডিল বান্ডিল নোট উদ্ধার, কোটি কোটি টাকার খোঁজ

প্রসঙ্গত, দুয়ারে কার্যত পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের একাধিক জায়গা জুড়ে উদ্ধার হয়েছে বোমা, গুলি, অস্ত্র। বিভিন্ন জায়গা কার্যত উত্তপ্ত হয়ে থাকার অভিযোগ উঠেছে বারবার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget