এক্সপ্লোর

Baguiati Twin Murder: দুই কিশোরের দেহ উদ্ধার, খবর পৌঁছেছিল বিধাননগর কমিশনারেটে! দাবি সূত্রের

Baguiati Murder Case: বাগুইআটিতে অপহরণ ও খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব মৃতের পরিবার।

বাগুইআটি: দুই কিশোরের অপহরণ এবং খুনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই। তার মধ্যেই এ বার চাঞ্চল্যকর তথ্য উঠে এল। দুই কিশোরের দেহ উদ্ধারের পরই বিধাননগর কমিশনারেটকে জানানো হয়েছিল বলে এ বার দাবি সামনে এল। সূত্রের খবর, ২৪ ঘণ্টার মধ্যেই দুই কিশোরের দেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল বিধাননগর কমিশনারেটকে (Baguiati News)। নয়ানজুলি থেকে দেহ দু'টি উদ্ধার হওয়ার পর ছবি তুলে বিষয়টি জানানো হয় বলে খবর। শুধু বিধাননগর কমিশনারেটই নয়, সমস্ত থানাকে জানানো হয়েছিল বসিরহাট জেলা পুলিশ সূত্রে সামনে এল (Bidhannagar Commissionerate)। 

বিধাননগর কমিশনারেটের যদিও দাবি, বসিরহাট থানা থেকে তাদের কিছু জানানো হয়নি। এর থেকেই স্পষ্ট, বিধাননগর কমিশনারেট ও বসিরহাট জেলা পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে, তা পরস্পরবিরোধী।   

দেহ উদ্ধারের কথা জানানো হয় বিধাননগর কমিশনারেটকে!

বাগুইআটিতে অপহরণ ও খুনের ঘটনায় (Baguiati Twin Murder) পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব মৃতের পরিবার। অভিযোগ, সব তথ্য জানানো হলেও, সক্রিয়তা দেখায়নি পুলিশ। বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে প্রায় ১৩ দিন ধরে দেহ পড়ে থাকা সত্ত্বেও, বাগুইআটি থানার পুলিশ কেন তা জানতে পারল না, উঠছে সেই প্রশ্নও। 

আরও পড়ুন: Baguiati Twin Murder: চা-খাবার খাইয়ে শ্বাসরোধ করে খুন, চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় দুই ছাত্রের দেহ!

সূত্রের খবর, ২২ অগাস্ট বাগুইআটি থেকে অপহরণ করা হয়। ২৪ অগাস্ট অপহরণের মামলা রুজু করে পুলিশ। এর আগে ২৩ তারিখই উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার শিরিষতলা থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। পরে বোঝা যায় এটা অতনু দে-র দেহ। ২৫ তারিখ, হাড়োয়া থানা এলাকা থেকে আরেক ছাত্র অভিষেক নস্করের মৃতদেহ উদ্ধার হয়। 

এর পর দুটি মৃতদেহ পুলিশ মর্গেই দাবিদারহীন অবস্থায় হয়ে পড়ে থাকে। আর এখানেই নিহতদের পরিবারের প্রশ্ন, বসিরহাটের পুলিশ মর্গে ১১ থেকে ১৩ দিন ধরে দেহ দু’টি পড়ে রইল অথচ বাগুইআটি থানা কেন জানতে পারল না? বিধাননগর পুলিশ কমিশনারেট ও বসিরহাট পুলিশ জেলার মধ্যে কী করে সমন্বয়ের খামতি থেকে গেল? তাতে পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছে নিহত ছাত্রদের পরিবার। 

মর্গেই দাবিহীন অবস্থায় পড়েছিল দুই ছাত্রের দেহ!

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। CBI তদন্ত চান প্রতিবেশীরা। বসিরহাট পুলিশ জেলার এসপি’র দাবি, ২৩ অগাস্ট একটি মৃতদেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্ত করা হয়। তার পরে মৃতের পরিচয় জানার জন্য নিয়মমাফিক সমস্ত থানায় খবর পাঠানো হয়েছিল। সব মিলিয়ে পুলিশি গাফিলতির অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছে দুই কিশোরের পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget