এক্সপ্লোর

North 24 Parganas News: ফাঁকা হয়ে যাচ্ছে নদীগর্ভ, বিদ্যাধরী থেকে দিনে দুপুরে মাটি চুরি, তৃণমূলের দিকে আঙুল বিজেপি-র

River Soil Theft: উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানাক অন্তর্গত কুলটি গ্রামের ঘটনা। সেখানে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় এ ভাবেই চুরি হচ্ছে নদীগর্ভের মাটি।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দিনে-দুপুরে চুরি হচ্ছে বিদ্যাধরী নদীর মাটি। কুলটিতে পুলিশ ও প্রশাসনের চোখের সামনেই নদীর গা ঘেঁষে তৈরি হয়েছে মস্ত বড় পলিমাটির খাদান। বড় বড় জেসিবি এসে পৌঁছচ্ছে সেখানে। প্রকাশ্যে দিবালোকে তাতে করে তোলা হচ্ছে মাটি। আর সেই মাটি লরি বোঝাই করে পৌঁছে যাচ্ছে ইঁটভাটায়। সব দেখেও হেলদোল নেই কারও (River Soil Theft)। 

বিজেপি-র অভিযোগ তৃণমূলই রয়েছে এই মাটিচুরির নেপথ্যে

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) হাড়োয়া থানাক অন্তর্গত কুলটি গ্রামের ঘটনা। সেখানে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় এ ভাবেই চুরি হচ্ছে নদীগর্ভের মাটি। বিজেপি-র অভিযোগ তৃণমূলই রয়েছে এই মাটিচুরির নেপথ্যে। পঞ্চায়েত নির্বাচনের আগে মাটি বিক্রির টাকায় বোমা-বন্দুক কিনে তৃণমূল মজুত করছে বলে দাবি গেরুয়া শিবিরের। সেই নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক তরজা।

স্থানীয়রা জানিয়েছেন, প্রকাশ্য দিবালোকে বিদ্যাধরীর নদীর গর্ভ থেকে চুরি হয়ে যাচ্ছে মাটি। ভয়ডরের কোনও বালাই নেই। বরং নদীর গা ঘেঁষেই তৈরি করা হয়েছে পলিমাটির মস্ত বড় খাদান। জোয়ারের সময় বাঁধের গায়ে ডক কেটে সেখানে পলিমাটি ঢোকানো হয়। তার পর জেসিবি নামিয়ে দিনে-দুপুরে তোলা হয় মাটি। লরি ভর্তি করে তা নিয়ে যাওয়া হচ্ছে ইঁটভাটায়। 

মাটি কাটার কাজ করছেন যাঁরা, তাঁরা জানিয়েছেন, পেটের জ্বালায় এই কাজ করতে হচ্ছে তাঁদের। এলাকার জনপ্রতিনিধিদের নির্দেশেই এই মাটি চুরি চলছে। জেসিবি-র চালক বাবুসোনা মণ্ডল বলেন, "খাদানের মালিকের নাম জানি না। আমাকে মাটি তোলার জন্য ডাকা হয়েছে।" বিদ্যাধরী নদীর মাটিই যে লরিতে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে ইঁটভাটায়, তা স্পষ্ট জানিয়ে দেন তিনি। 

আরও পড়ুন: Anubrata Mondal : 'দিল্লির লস্যি খাবেন, সুখেই থাকবেন' অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের

এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বসিরহাটে বিজেপি-র সংগঠনিক জেলা অধ্যক্ষ শঙ্কর চট্টোপাধ্যায় বলেন, "হাড়োয়া থানার অন্তর্গত কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যাধরী নদী থেকে দিনে দুপুরে প্রকাশ্যে নদীর পলিমাটি চুরি হচ্ছে স্থানীয় তৃণমূল নেতাদের মদতে। সামনে পঞ্চায়েত নির্বাচন। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করার জন্য বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র মজুত করছে তৃণমূল। আর সেই টাকা এই মাটি চুরি করে জোগান দিচ্ছে।  পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে ক্ষমতা দখল করবে। তাই মাটি চুরি চলছে। এই মাটি চুরি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন।"

যদিও বিজেপি-র অভিযোগ উড়িয়ে দিয়েছেন কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মঙ্গলি সারদা। তিনি জানান, তাঁর কাছে এমন কোনও অভিযোগ নেই। এ ভাবে মাটি কাটা অবৈধ। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। বিজেপি মিথ্যা দোষ দিচ্ছ তৃণমূলকে।

মাটি চুরি নিয়ে কোনও অভিযোগ আসেনি, দাবি তৃণমূলের

এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে তথা উত্তর ২৪ পরগানা জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অতনু সরদা বলেন, "নদী থেকে এ ভাবে মাটি চুরি করা বেআইনি। পঞ্চায়েত থেকে ঢিল ছোড়া দূরত্বে যেভাবে দিনের আলোয় মাটি চুরি হচ্ছে, সে বিষয়ে কেউ অভিযোগ করেননি।" কুলটি গ্রাম পঞ্চায়েতের অধীনে দু'টি ইঁটভাটা রয়েছে। একটি বন্ধ, আর একটি চালু। লিখিত অভিযোগ এলে বিষয়টি দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

এ দিকে হাড়োয়ার বিএল অ্যান্ড আর ও আশিস সেন জানান, তাঁর কাছে কোন অভিযোগ আসেনি। তবে বিদ্যাধরী নদী থেকে পলিমাটি চুরি করা সম্পূর্ণ বেআইনি। এখানে কাউকে অনুমতি দেওয়া হয়নি। দ্রুতই ব্যবস্থা নেবেন বলে অশ্বাস দেন।

সেরা শিরোনাম

WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC Bank Account: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?
তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা
Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন বারুইপুরে নিহত নাবালকের বাবা
RG Kar Case : আর জি কর কাণ্ডে কড়া পদক্ষেপ, আরও ৪ মাস সাসপেন্ড ৩ IPS । BJP News
Suvendu Adhikari: বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget