এক্সপ্লোর

North 24 Parganas News : বিজেপি সদস্যার ঘাসফুলে যোগ, বনগাঁর রণঘাট গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল

TMC : তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন,  আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তাকে আকৃষ্ট করত, কিন্তু তৃণমূলের টিকিট না পাওয়ায় বিজেপি থেকে জয়লাভ করে তৃণমূলে যোগ দিলাম।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ভোটের (Panchayat Election 2024) ফলে জয়জয়কার। আর ফল বেরোনোর পর দলবদলের হিড়িক। সবমিলিয়ে আরও শক্তিশালী ঘাসফুল শিবির। এবার বনগাঁর রণঘাট গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল (TMC)। বিজেপির পঞ্চায়েত সদস্যা দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। আর বিজেপির পঞ্চায়েত সদস্যার দলবদলেই ম্যাজিক ফিগারে পৌঁছল তৃণমূল। তৃণমূল ভয় এবং লোভ দেখিয়ে দলবদলে বাধ্য করছে, দাবি বিজেপির (BJP)। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রণঘাট গ্রাম পঞ্চায়েতের ডহরপোতা গ্রামের সদ্য জয়ী পঞ্চায়েত সদস্যা রুমা মন্ডল। মঙ্গলবার বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন,  আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তাকে আকৃষ্ট করত, কিন্তু তৃণমূলের টিকিট না পাওয়ায় বিজেপি থেকে জয়লাভ করে তৃণমূলে যোগ দিলাম।

রণঘাট গ্রাম পঞ্চায়েতে (Panchayat Election 2023) মোট আসন ৩০ টি। পঞ্চায়েত নির্বাচনে ১৫ টি আসনে জয়ী হয় তৃণমূল। বিজেপির দখলে আসে ১২ টি এবং সিপিএম জয়ী হয় ৩ টি আসনে । ফলে তৃণমূলের ম্যাজিক ফিগার এর জন্য প্রয়োজন ছিল এক জন সদস্য। এদিন বিজেপি সদস্যা  রুমা মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগারে পৌঁছল তৃণমূল। তাদের পঞ্চায়েত সদস্য ১৫ থেকে বেড়ে হল ১৬ জন। বিজেপির এক জন কমে হল ১১। 

রণঘাট পঞ্চায়েত দখল প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আমরা দরজা খুলে দিলে বিজেপির কিছু থাকবে না। কিন্তু আমরা সবাইকে নেব না, বেছে বেছে নেব। সাংগঠনিক জেলায় ৫৩ টি পঞ্চায়েতের মধ্যে ৫৩ টিই আমাদের হবে শুধু সময়ের অপেক্ষা। পাল্টা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি অমৃতলাল বিশ্বাস বলেন, ওই পঞ্চায়েত সদস্যকে তৃণমূল ভয় এবং লোভ দেখিয়ে নিয়েছে। ওর সঙ্গে একটা কর্মীও যাবে না। লোকসভা নির্বাচনে মানুষ এর জবাব দেবে।                       

আরও পড়ুন- সর্বোচ্চ কত ওজন নিয়ে উঠতে পারবেন মেট্রোয় ? কী কী নিয়ে ওঠা নিষেধ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget