এক্সপ্লোর

North 24 Parganas: ২২৯ জনের রান্না, ডিম নেওয়া হয়েছে ১০৫টি!

Mid Day Meal:স্কুলে গিয়ে দেখা যায় ২২৯ জন পড়ুয়ার জন্য মাত্র ১০৫ টি ডিম ও ১৫ কেজি চাল রান্না হচ্ছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুরসভা থেকে ৫২১ জন পডুয়ার খাবার রান্নার জন্য টাকা ও উপকরণ নেওয়া হলেও রান্না হচ্ছে ২২৯ জনের। উত্তর ২৪ পরগনার শক্তিগড় হাইস্কুলে মিড ডে মিলে কারচুপির অভিযোগ তুললেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান। বাজেয়াপ্ত করা হল অ্যাাটেন্ডেন্স রেজিস্টার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। পুরসভার রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। 

চেয়ারম্যানের প্রশ্ন:
ছাত্র সংখ্যা ৫২১। রান্না হচ্ছে ২২৯ জনের। ডিম নেওয়া হয়েছে ১০৫টি। বাকি ২৯২ জন পড়ুয়ার খাবারের চাল-ডিমের কী হল? এই প্রশ্ন তুলে মিড ডে মিলে কারচুপির অভিযোগ করলেন তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। শনিবার বনগাঁর শক্তিগড় হাইসকুল পরিদর্শনে যান তিনি। তাঁর দাবি, স্কুলে গিয়ে দেখা যায় ২২৯ জন পড়ুয়ার জন্য মাত্র ১০৫ টি ডিম ও ১৫ কেজি চাল রান্না হচ্ছে।

পুর এলাকায় আপার প্রাইমারি স্কুলগুলিতে মিড ডে মিলের উপকরণে সরবরাহের দায়িত্ব রয়েছে বনগাঁ পুরসভা। পুরসভার দাবি, ৫২১ জন পড়ুয়ার জন্যই তা সংগ্রহ করেছে স্কুল। বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, 'মিড ডে মিলে কোন গাফিলতি হলে দায়ভার আমাদেরও বর্তায় । আমরা সেই কারণে হঠাৎ করে পরিদর্শন করে এসে গাফিলতি লক্ষ্য করায় খাতা সিল করে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সঠিক তদন্ত করবার জন্য অনুরোধ করেছি । যদি গাফিলতি হয়ে থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।'

পড়ুয়াদের উপস্থিতির খাতা বাজেয়াপ্ত করেছেন পুর চেয়ারম্যান। যদিও কারচুপির কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। বনগাঁ শক্তিগড় হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ সরকার বলেন, 'মিড ডে মিলের রান্নার সঠিক হিসাব আমাদের কাছে আছে । যতজন ছাত্রছাত্রীর জন্য রান্না করা হয় ঠিক ততজন ছাত্র-ছাত্রীর সংখ্যা উল্লেখ করে প্রতিদিন এসএমএস পাঠানো হয় । চেয়ারম্যান উপস্থিতির খাতা সিল করেছেন সঠিকভাবে তদন্ত হলে দেখা যাবে এর মধ্যে কোনরকম কারচুপি নেই।'

জেলা প্রশসন সূত্রে খবর, পুরসভার রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। মিড ডে মিল নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠেছিল। অনেকসময়েই তা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। রাজ্যের বিভিন্ন জেলায় নানা সময় এই অভিযোগ উঠেছে, এবার উত্তর ২৪ পরগনায় একই অভিযোগ তুললেন খোদ চেয়ারম্যান। 

আরও পড়ুন: ভাঙচুর-ইটবৃষ্টি-আগুন, রাম নবমীর মিছিল ঘিরে অশান্ত রিষড়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget