এক্সপ্লোর

North 24 Parganas : জমি-বিবাদের জেরে ছিঁড়ে নেওয়া হল গৃহবধূর কান ! শোরগোল দেগঙ্গায়

Deganga Clash : অভিযোগ দুই প্রতিবেশীর মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চরমে ওঠায়, বছর বাহান্নর ওই মহিলার কান ছিঁড়ে নেওয়া হয়। বাঁচাতে গিয়ে তাঁর দুই ছেলেও আক্রান্ত হন বলে অভিযোগ উঠেছে।

সমীরণ পাল, দেগঙ্গা : জমি-বিবাদের জেরে ফেলে মারধর, ছিঁড়ে নেওয়া হল গৃহবধূর কান ! এমনই ভয়াবহ অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার শিমুলিয়ায়। 
বৃহস্পতিবার সকালের ঘটনাটি ঘটে। অভিযোগ দুই প্রতিবেশীর মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চরমে ওঠায়, বছর বাহান্নর ওই মহিলার কান ছিঁড়ে নেওয়া হয়। বাঁচাতে গিয়ে তাঁর দুই ছেলেও আক্রান্ত হন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তিনজনের সন্ধান চালাচ্ছে দেগঙ্গা থানার পুলিশ (Deganga Police Station)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি বিবাদ নিয়ে বচসা থেকে যাবতীয় ঘটনার সূত্রপাত। প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। যারপর ঘটনা নেয় রক্তাক্ত মোড়। স্থানীয় বছর বাহান্নর মহিলাকে প্রথমে মারধর ও পরে তাঁর কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ ওঠে। গৃহবধূকে মার খেতে দেখে তাঁর ছেলেরা বাঁচাতে এলে তাঁদেরকেও আক্রমণের মুখে পড়তে হয় বলেই জানা যাচ্ছে। 

দেগঙ্গার শিমুলিয়া গ্রামে ঘটে যে ঘটনা। আক্রান্ত গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে (Biswanathpur Rural Hospital)। যেখানে তাঁর সুশ্রুষা হয়। ঘটনার কিছুক্ষণ পরই দেগঙ্গা থানায় গিয়ে প্রতিবেশী তথা তিন অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলার পরিবারের লোকজন। যারপর ওই তিন অভিযুক্তের খোঁজে নামে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন- চাকরির বৈধতা প্রমাণে ব্যর্থ, প্রাথমিকে আরও ৫৯ শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত

সর্ষে ক্ষেতে জল দেওয়া নিয়ে বিবাদ: কয়েক মাস আগেই সর্ষে ক্ষেতে জল দেওয়ায় নষ্ট হচ্ছে ফসল, এই অভিযোগে বিবাদ বেঁধেছিল। আর তার প্রতিবাদ করায় একই পরিবারের ৪ জনের উপর আক্রমণের অভিযোগ ওঠে। ঘটনাটি মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানার সাকিম তোলা ঘাট এলাকায়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা হলেন আব্দুল লতিব (৫৬), আব্দুল মাতিন (৫৩), আব্দুল কায়েস (৫০), ও আব্দুল তাহির (৩৩)। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সর্ষে ক্ষেতে জল দেন পার্শ্ববর্তী জমির মালিক মাসুদ উদ্দিন। ঘটনা জানতে পারেন ওই জমির মালিক আব্দুল লতিব । জানা গিয়েছে, ক্ষেতে গিয়ে দেখতে পান, জল আটকে রয়েছে। জল আটকে থাকলে সর্ষে নষ্ট হয়ে যায়। শুরু হয় দুপক্ষের বচসা। কেন সর্ষে ক্ষেতে জল দেওয়া হয়েছে তা নিয়ে প্রতিবাদ করায় জমির মালিককে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। অভিযোগ পার্শ্ববর্তী জমির মালিক মাসুদ উদ্দিন হাঁসোয়া দিয়ে আঘাত করে মাথায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Embed widget