এক্সপ্লোর

Habra News: দমকলের গাড়ির নীচে মহিলা, চাকার নীচে পিষ্ট হয়ে মৃত্যু, উত্তেজনা হাবরায়

North 24 Parganas News: মৃত মহিলাকে রাখি দাস হালদার নামে শনাক্ত করা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাবরা থানার পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিপদে আপদে যত্রতত্র উদ্ধারকারীর ভূমিকায় দেখা যায় তাদেরই। সেই দমকল বাহিনীর গাড়ির (Fire Brigade Engine) ধাক্কাতেই এ বার প্রাণ গেল এক মহিলার। দমকলের গাড়ির গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যশোর রোড এলাকায়। 

ভয়াবহ দুর্ঘটনা হাবরায়

উত্তর ২৪ পরগনা (North 24 Parganas News) জেলার হাবরা (Habra News) থানার অন্তর্গত যশোর রোডের উপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্কুটিতে চেপে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় হাবরা থেকে বনগাঁ যাচ্ছিল দমকল বাহিনীর ওই গাড়ি। চোংদা মোড়ের কাছে স্কুটিটিকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি বাধে বলে অভিযোগ স্থানীয়দের। 

প্রত্যদর্শীরা জানিয়েছেন, ওভারটেক করার সময় স্কুটিটিকে ধাক্কা মারে দমকলের গাড়িটি। তাতে ওই মহিলা রাস্তায় ছিটকে পড়েন।  আর তাঁর উপর চেপে বসে দমকলের গাড়ির পিছনের চাকাটি (Accident)। তাতে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয় (Death)। 

আরও পড়ুন: Murshidabad News: অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার, পাশে পড়ে কাটা মুণ্ডু

মৃত মহিলাকে রাখি দাস হালদার নামে শনাক্ত করা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাবরা থানার পুলিশ। সেখানে স্থানীয়দের বিক্ষোভের  মুখে পড়েন পুলিশ কর্মীরা। কোনও রকমে মৃতদেহটি উদ্ধার করে হাবরা হাসপাতালে পাঠানো হয়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বাড়ি গাইঘাটার শিমুলিয়া এলাকায়। স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। হাবরা বাজারে যাচ্ছিলেন। সেই সময় হাবরা তেকে বনগাঁ অভিমুখে ছুটে চলা দমকল বাহিনীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। 

দমকলের গাড়ির নীচে মহিলা

এ দিকে, মঙ্গলবারই মুর্শিদাবাদে পাটের জমি থেকে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় ব্য়ক্তির মৃতদেহ (Dead Body)। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। গলাকাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) নওদা থানার ডাকাতিপোতা মাঠে।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget