North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Barasat Post Office CAA Applicartion Allegation: স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, উঠে এল নানা অভিযোগ

সমীরণ পাল, কলকাতা: স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়। কেউ কেউ সার্টিফিকেট হাতে পেয়েছেন, তবে ভোটার কার্ড তৈরির ক্ষেত্রে জটিলতা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রাজ্য়ে পালাবদলের পর, আনুষ্ঠানিকভাবে শুরু হল, CAA সার্টিফিকেট দেওয়া। শনিবার, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কয়েকজনকে CAA সার্টিফিকেট প্রদান করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরইমধ্য়ে জেলায় জেলায় দেখা গেল এই ছবি। চলছে CAA-র ভেরিফিকেশন থেকে স্ক্রুটিনি পর্ব। এই ছবি বারাসাতের জেলা মুখ্য় ডাকঘরের। CAA আবেদনের নথি স্ক্রুটিনি করা হচ্ছে। লম্বা লাইন। CAA-র সার্টিফিকেটের জন্য় আবেদনকারী বলেন, CAA-র জন্য় বারবার এটা হচ্ছে না। ওটা হচ্ছে না। এরকম করছে।
CAA-র সার্টিফিকেটের জন্য় আবেদনকারী বলেন, আজকে প্রথম আসলাম। CAA আবেদন করেছি নাগরিকত্বের জন্য়। স্ক্রুটিনি-ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন। কেউ বা বসে পড়েছেন সিঁড়িতে।
এবিপি আনন্দ: কবে আবেদন করেছেন CAA-তে?
রত্নারানি পাল : দেড় মাস আগে। পাইনি। বাবার নামে একটু ভুল আছে। তাই কোর্টে এফিডেভিট দিয়েছি। হবে না। ওটা আবার ঠিক করে আনতে হবে। তাই।
CAA সার্টিফিকেটের আবেদনকারী বলেন, আমি এ দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য় আবেদন করেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি। ২০০৫ সালে এসেছি। কেউ কেউ সার্টিফিকেট পেয়েছেন,কেউ আবার এখনও অপেক্ষায়। CAA সার্টিফিকেট প্রাপ্ত অনিমেষ বারুই বলেন, যাতে অরিজিনালভাবে এই দেশের নাগরিক হওয়া যায়, তার জন্য়ই আবেদন করা CAA-র। RSS-এর প্রতিনিধি লিটন বিশ্বাস বলেন, পশ্চিমবঙ্গের ২টি জায়গায় সবথেকে বেশি CAA-র আবেদন জমা পড়ছে। তারমধ্য়ে উত্তর ২৪ পরগনা ১ নম্বরে। ২ নম্বরে নদিয়া। প্রত্য়েকদিন এখানে শ'য়ে শ'য়ে মানুষের শুনানি হচ্ছে। প্রচুর মানুষ আবেদন করছে। প্রতিদিন প্রায় ৪০০-৫০০ আবেদন জমা পড়ছে।
তবে, সার্টিফিকেট মিললেও, কারও কারও ভোটার তালিকায় নাম ওঠেনি বা বাদ গিয়েছে বলে দাবি। CAA সার্টিফিকেট প্রাপ্ত নিশা বারুই বলেন, হ্য়াঁ। সার্টিফিকেট পেয়েছি। ভোটেও নাম ওঠেনি এখনও। ৬ নম্বর ফর্ম পূরণ করেছি। ক্য়ানসেল করে দিয়েছে। CAA-র আবেদনকারী নরোত্তম মিত্র বলেন, আমাদের ভোটের লিস্ট থেকে নাম কেটে গেছে। এখন CAA করতে হবে। তাই করে দিয়েছি। পাইনি। CAA কার্ড পাইনি। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে কিছু জটিলতা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।আইনি পরামর্শদাতা ঝন্টু মণ্ডল বলেন,একটা সমস্য়া হচ্ছে, বর্ন ইন ইন্ডিয়ার পাশে বর্ন ইন আদার কান্ট্রি, সেই কলামটা নেই। সেটা না থাকলে তো অ্য়াপ্লাই করা যাবে না।
তবে, এক্ষেত্রে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু রায়। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেন, নির্বাচন কমিশন ব্য়াপারটা দেখছে। কারও সার্টিফিকেট মিলেছে, কারও বা ভেরিফিকেশন-স্ক্রুটিনি পর্ব চলছে,নাগরিকত্ব পাওয়ার অপেক্ষায় এখনও রয়েছেন বহু মানুষ।
Before You Go
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!





















