এক্সপ্লোর

North 24 Parganas News: ১৩দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে বস্তাবন্দি শিশুর মৃতদেহ উদ্ধার, গ্রেফতার ১

আজ সকালে স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ সাত বছরের শিশুর বস্তাবন্দি মৃতদেহ। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ১৩দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে বস্তাবন্দি শিশুর মৃতদেহ (Deadbody) উদ্ধার হল। সাত বছরের শিশুকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ নিহত শিশুর পরিবারের। ঘটনায় তীব্র চাঞ্চল্য দেগঙ্গার (Deganga) বেড়াচাঁপা সাধুখাঁ পাড়া এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৮ মার্চ সকালে স্থানীয় প্রাথমিক স্কুলে যায় ওই শিশু। তারপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকেরা নানা জায়গায় খোঁজ করলেও, কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। নিহত শিশুর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, এলাকায় ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ না পাওয়ায়, দেগঙ্গা থানায় নিখোঁজ ডায়রি করেন তাঁরা। এদিন এলাকার লোকেরা আম গাছে ওষুধ স্প্রে করার সময় এলাকারই একটি পুকুরের মধ্যে বস্তাবন্দি অবস্থায় একটি শিশুর মৃতদেহ দেখতে পান। এরপরই নিখোঁজ শিশুর পরিবারের সদস্যদের তাঁরা খবর দেন। জানা যাচ্ছে, ওই শিশুর মা এসে মৃতদেহ শনাক্ত করেন। পুলিশকর্মীরা এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এমন নৃশংস ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে পুলিশের সামনেই বিক্ষোভ দেখান এলাকাবাসী।

আরও পড়ুন - Panihati Murder Update: পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে নিরাপত্তা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

মৃত শিশুর বাবা অবিযোগ দায়ের করেছেন যে, কিছুদিন আগে প্রতিবেশী হারান পাড়ুই নামে এক স্কুল শিক্ষকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে একটি জমি কিনেছিলেন। দিন আনা দিন খাওয়া পরিবার তাঁদের। ভ্যান চালিয়ে কোনওক্রমে সংসার চালান তিনি। খুব কষ্ট করে জমানো টাকা দিয়ে ওই শিক্ষকের কাছ থেকে জমি কেনার পরও তিনি জমি পাননি। পরবর্তীতে তিনি যখনই জমির টাকা ফেরত চেয়েছেন, তখনই ওই স্কুল শিক্ষক তাঁকে হুমকি দিল বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, স্কুল শিক্ষক হারান পাড়ুই-ই তাঁর ছেলেকে এমন নৃশংসভাবে খুন করেছে। 

আজ সকালে স্থানীয় পুকুর থেকে উদ্ধার হয় নিখোঁজ সাত বছরের শিশুর বস্তাবন্দি মৃতদেহ। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে দেগঙ্গা থানার পুলিশ অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা যুক্ত, সে বিষয়ও তদন্ত চালাচ্ছে পুলিশ।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget