এক্সপ্লোর

Sandeshkhali News: সন্দেশখালির ৩ বিজেপি কর্মী খুনের মামলায় এবার CBI তদন্তের নির্দেশ

Court On Sandeshkhali BJP Murder Case: সন্দেশখালির ৩ বিজেপি কর্মী খুনের মামলায় কী নির্দেশ আদালতের ?

সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও অমিতাভ রথ, কলকাতা: ২০১৯ সালের ৮ জুন খুন হন সন্দেশখালিতে দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল। ৩ বিজেপি কর্মীর খুনের মামলায় অন্যতম অভিযুক্ত হল শেখ শাহজাহান। এবার সেই সন্দেশখালির ৩ বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার CBI তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে SIT গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন, কার্তিক মহারাজকে এবার আইনি নোটিস, থানায় হাজিরার নির্দেশ নবগ্রাম থানার পুলিশের

 ২০১৯-এ সন্দেশখালির ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। ২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির ন্যাজাটে তিন বিজেপি কর্মী খুন হন। সেই ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা গেলেও একজনের দেহ এখনও উদ্ধার করা যায়নি। এই অবস্থায় গতবছর সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মৃতের পরিবার। সেই মামলায় এদিন বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআইয়ের যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন। এই মামলার প্রাথমিক চার্জশিটে নাম ছিল শেখ শাহজাহানের। 

সন্দেশখালিতে ফের সিবিআই তদন্তের নির্দেশ! এবার ৬ বছর আগে ৩ বিজেপি কর্মীকে খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলাতেও অন্যতম অভিযুক্ত, একদা সন্দেশখালির ত্রাস সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহান! ২০১৯ সালের ৮ জুন ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির ন্যাজাট। ৩ বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। এলাকায় পতাকা খোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। শুরু হয় বোমাবাজি-গুলি! বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল ও প্রদীপ মণ্ডল নামে দুই বিজেপি কর্মীর চোখে গুলি করা হয়।এই দুই কর্মীর মৃতদেহ উদ্ধার হলেও, এখনও দেহ উদ্ধার হয়নি আরেক বিজেপি কর্মী দেবদাস মণ্ডলের দেহ! কিন্তু পরিবারের অভিযোগ তাকেও খুন করা হয়েছে। এই ঘটনায় প্রথমে তদন্ত শুরু করে পুলিশ। 
 
সূত্রের খবর, প্রাথমিক চার্জশিটে নাম ছিল শেখ শাহজাহানের।পরবর্তীকালে আদালতের নির্দেশে তদন্তভার নেয় CID.এরপরই গতবছর জানুয়ারি মাসে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। চলতি মাসেই সন্দেশখালিতে গিয়ে সেই প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী বলেছিলেন, শাহজাহান তো ভিতরে আছেই। কাদের মোল্লা-সহ সমস্ত খুনিদের শুধু ভিতরে করা নয়, যাতে ফাঁসি হয় তার আওয়াজ তুলব আমরা।' এবার এই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত খুনের ঘটনায় CBI-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget